× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টাঙ্গাইলে কৌতুক পরিচালককে কুপিয়ে হত্যা অভিযোগ 

টাঙ্গাইল প্রতিনিধি।

১৫ আগস্ট ২০২৪, ১৯:১০ পিএম । আপডেটঃ ১৫ আগস্ট ২০২৪, ১৯:১০ পিএম

ছবিঃ ইন্টারনেট

টাঙ্গাইল সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামে মোতালেব হোসেন (৪৫) নামের এক কৌতুক পরিচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা অভিযোগ উঠেছে ১৫ আগস্ট  বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। নিহত মোতালেব ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, মোতালেব কৌতুক ও অশ্লীল টিকটক করতেন। বুধবার  রাত  প্রায় সাড়ে ১১টার দিকে সে এক বন্ধুর সাথে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এসময় ঘটনাস্থলে পৌছালে ১০/১৫জন অস্ত্রধারী দুর্বৃত্ত  মোটরসাইকেলটির গতি রোধ করে। এক পর্যায়ে মোতালেব দৌড়ে পড়ে গেলে সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায় দুর্বৃত্তরা। 
তিনি বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.