× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জামালপুরে সেপটিক ট্যাংক থেকে নৈশ্যপ্রহরীর মরদেহ উদ্ধার 

মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি।

১১ অক্টোবর ২০২৪, ১৬:৩১ পিএম

প্রতিকী ছবি।

জামালপুরে একটি নির্মানাধীন ভবনের নিচতলার সেপটিক ট্যাংক থেকে এক নৈশ্যপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১১ অক্টোবর)  সকালে শহরের বিসিক শান্তিনগর বাইপাস মোড় সংলগ্ন নির্মানাধীন পাঁচতলা একটি ভবনের নিচতলার সেপটিক ট্যাংকে দোকান মালিক সমিতির অধীনে কর্মরত নৈশ্য প্রহরী চাঁন মিয়াকে ভাসতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে দুপুরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। সঙ্গীয় অপর নৈশ্য প্রহরী ঠান্ডা মিয়া জানান, বৃহস্পতিবার রাত ৪ টার দিকে তারা দুইজন নৈশ্যপ্রহরী আলাদা হয়ে বিপরীত দিকে টহল শুরু করেন। পরে অনেক খোজাখুজি করেও চাঁন মিয়াকে আর পাওয়া যায়নি। 

জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন বলেন, ধারণা করা হচ্ছে তিনি সেপটিক ট্যাংকে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে কেউ জড়িত থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তা না হলে পরিবারের সাথে কথা বলে মরদেহ হস্তান্তর করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.