× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অজপাড়াগাঁয়ে যে মিষ্টি যুগ যুগ ধরে স্বাদে ঘ্রাণে সেরা 

ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

০৪ ডিসেম্বর ২০২৪, ১৪:৪২ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

অজপাড়াগাঁয়ের একটি দোকান৷ সকাল থেকে রাত পর্যন্ত মিষ্টি বিক্রি হচ্ছে দেদারসে৷ অর্ধশত বছরের পুরনো এই দোকান যুগ যুগ ধরে ঐতিহ্য ধরে রেখেছে৷ হাওরের গ্রামের খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি এই মিষ্টি এখনো পুরনো জৌলুশ ছড়াচ্ছে৷ এখানকার মিষ্টি যাচ্ছে বিভিন্ন স্থানে। 

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কারগাও ইউনিয়নের কারগাও বাজারের কৃ্ষ্ব দের এই মিষ্টির দোকান৷ এছাড়াও এই দোকানের রুটি ও সবজির মধ্যেও রয়েছে বৈচিত্র্যময় স্বাদ৷ ভোজন রসিক মানুষের কাছে এই হোটেলটি জনপ্রিয়। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে মানুষজন এসে মিষ্টি নিয়ে যাচ্ছেন৷ দোকানের পিছনেই রাখা সারিবদ্ধ দুধের ড্রাম। পাশের নিকলী উপজেলার হাওর অঞ্চলের গ্রাম থেকে সংগ্রহ করা হয় গরুর খাঁটি দুধ৷ প্রতিদিন নয় থেকে দশ মণ দুধের প্রয়োজন হয় বলে দোকানী জানান। রসগোল্লা, রসমলাই  ছাড়াও কয়েক রকমের মিষ্টি এটাতে তৈরি করা হয়৷ আশপাশের এলাকাগুলোতে কোন অনুষ্ঠান হলে এই মিষ্টি চাহিদার শীর্ষে থাকে৷ প্রতি কেজি সাদা রসগোল্লা মিষ্টি ২৭০ টাকা দরে বিক্রি হচ্ছে৷ 

জানা যায়, স্বাধীনতার আরো আগে থেকেই এই মিষ্টি তৈরি শুরু হয়৷ প্রথম শুরু করেন ঐ এলাকার বাসিন্দা রজনী মোহন দে শুরুতে ছোট পরিসরে শুরু করেন মিষ্টি বিক্রি ৷ পরে তার ছেলে বীরেন্দ্র চন্দ্র দে পিতার ব্যাবসার আরো প্রসার ঘটালে এর খ্যাতি ছড়িয়ে পড়ে চারদিকে৷ বীরেন্দ্র চন্দ্র দের মৃত্যুর পর তার ছেলে কৃষ্ব চন্দ্র দে ব্যাবসা এখনো টিকিয়ে রেখেছেন৷ 

মিষ্টি কিনতে আসা আবরারুল হক বলেন, 'কোন অনুষ্ঠান থাকলে এখান থেকেই মিষ্টি নিতে আসি। এই মিষ্টির ঘ্রাণ এবং মান ভালো। গ্রামের দোকান হলেও এই মিষ্টির মান অনেক ভালো। 

দোকানের মালিক কৃষ্ব চন্দ্র দে বলেন,'আমরা মুলত ভালো দুধ দিয়ে মিষ্টি তৈরি করি৷ বাপ দাদার আমল থেকে যেভাবে তৈরি করা হতো এখনো তাই হচ্ছে। বর্তমানে মিষ্টি তৈরির উপকরণের দাব বৃদ্ধির ফলে মান ধরে রাখতে হিমসিম খেতে হচ্ছে৷ তবুও দোকানের ঐতিহ্য ধরে রাখতে চেষ্টা করি ভালো কিছু মানুষকে দিতে৷ 

তিনি আরো বলেন, আমার একমাত্র ছেলে সফটওয়্যার ইন্জিনিয়ার। আমার পরে এই ব্যাবসার হাল ধরার কেউ নেই আর৷ যতদিন আমি আছি ভালো কিছু তৈরি করে যাবো৷' 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.