× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নতুন সদস্য নিবে ইবি রিপোর্টার্স ইউনিটি 

নূর ই আলম, ইবি প্রতিনিধি।

০৪ নভেম্বর ২০২৪, ১৪:২৯ পিএম

ছবিঃ সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রিপোর্টার্স ইউনিটি সহযোগী সদস্য পদ গ্রহণের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহবান করছে। আবেদনের সময়সীমা ৪ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত এবং আবেদন ফি ১৭৫ টাকা।

সোমবার (৩ নভেম্বর) সংগঠনের আহ্বায়ক তারিক সাইমুম এবং সদস্য সচিব ফারহানা নওশিন তিতলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।  

এতে বলা হয়, এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি সহযোগী বিশ্ববিদ্যালয় রিপোর্টা সদস্য পদ গ্রহণের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহবান করছে।

আবেদন প্রক্রিয়াঃ
ইউনিটি নির্ধারিত সময়ের মধ্যে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনাস্থ ইবি রিপোর্টার্স ইউনিটির কার্যালয় থেকে আবেদন ফি প্রদান পূর্বক আবেদন পত্র সংগ্রহ ও পূরণ করে জমা দিতে হবে। এছাড়াও অনলাইন মাধ্যমে (বিকাশ/নগদ) নির্ধারিত ফি পরিশোধ করে আবেদন করা যাবে।

আবেদনের সাথে সংযুক্তিঃ
ক) বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডের ফটোকপি
খ) দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
গ) জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধনের কপি
ঘ) কর্মরত পত্রিকা/অনলাইন নিউজ পোর্টালের পরিচয়পত্র এর ফটোকপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.