আজ (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস। এই দিবস উদযাপন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সুইট বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভারতে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সে দেশের ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে শনিবার(১৭ আগস্ট) সকাল থেকে আবারো আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট থানার ওসি শেখ আশরাফুল বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।