× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নতুন পরিসরে ব্র্যাক ব্যাংকের উত্তরা জসিমউদ্দিন এভিনিউ শাখা উদ্বোধন

ডেস্ক রিপোর্ট

০৫ অক্টোবর ২০২৪, ১৮:০৩ পিএম

ছবিঃ সংগৃহীত

গ্রাহকদের উন্নত, আধুনিক ও সুবিধাজনক ব্যাংকিং সেবা দিতে নতুন ও বড় পরিসরে উত্তরা জসিমউদ্দিন এভিনিউতে শাখা উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। সর্বাধুনিক এবং সেরা গ্রাহক সেবা দেওয়ার লক্ষ্যে এই শাখাটি বড় পরিসরে সুসজ্জিত করা হয়েছে। এর ফলে গ্রাহকরা এখন ব্র্যাক ব্যাংকের সাথে আরও সহজ এবং আনন্দদায়ক ব্যাংকিং সেবা উপভোগ করবেন।

১ অক্টোবর ২০২৪ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন উত্তরা সেক্টর ৩, জসিমউদ্দিন এভিনিউয়ের লিবার্টি টাওয়ারে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক। সিনিয়র জোনাল হেড-নর্থ এ. কে. এম. তারেক, সিনিয়র জোনাল হেড-সাউথ তাহের হাসান আল মামুন এবং ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

উত্তরার এই বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ স্থানে শাখা ও প্রিমিয়াম ব্যাংকিং লাউঞ্জের নতুন আঙ্গিকে রূপান্তর অবকাঠামো আধুনিকায়নের মাধ্যমে উন্নত গ্রাহক সেবা নিশ্চিতের ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
১৮৭টি শাখা, ৫৩টি উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৫৬টি এসএমই ইউনিট অফিস এবং ১,০৮০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট নিয়ে বর্তমানে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্কগুলোর মধ্যে অন্যতম একটি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.