× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হলেন হানিফ মিয়া

১৯ অক্টোবর ২০২৪, ১৭:৪৫ পিএম

কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়া। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনমূলে তিন বছরের জন্য পরিচালক হিসেবে তাঁকে নিয়োগ দেওয়া হয়।

হানিফ মিয়া বাংলাদেশ ব্যাংকে ২০ আগস্ট ১৯৯৬ সালে সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ৯ মাস বুনিয়াদি প্রশিক্ষণ শেষে তাঁকে বাংলাদেশ ব্যাংক, বরিশাল কার্যালয়ে পদায়ন করা হয় যেখানে তিনি ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট এবং স্টাফ সেকশনে কাজ করেন। এরপর তিনি প্রধান কার্যালয়ে ১৯৯৯ সালে এগ্রিকালচার ক্রেডিট ইনস্পেকশন ডিপার্টমেন্টে যোগদান করেন।

সুদীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের ইন্টারনাল অডিট এন্ড ইনস্পেকশন ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অব ফিনান্সিয়াল ইনস্টিটিউশন (ডিএফআই), ইক্যুয়িটি এন্ড এন্টারপ্রেনারশিপ ফান্ড ইউনিট (ইইএফইউ)-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। ২০২০ সালে জেনারেল ম্যানেজার (জিএম) পদে পদোন্নতি পান এবং ইন্টিগ্রেটেড সুপারভিশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট (আইএসএমডি) ও বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসে কাজ করেন। তিনি ৮ জুলাই, ২০২৪ সাল থেকে BBTA-এর নির্বাহী পরিচালক (ED) হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি নিয়ে তিনি নভেম্বর ২০০৫ হতে থেকে মার্চ ২০২০ পর্যন্ত কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে (৭টি বিশ্ববিদ্যালয় এবং একটি ইনস্টিটিউট) শিক্ষক হিসেবে কাজ করেছেন। যেখানে তিনি সান্ধ্যকালীন এমবিএ/ইএমবিএ প্রোগ্রামে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এন্ড মার্কেট, ফিনান্সিয়্যাল ম্যানেজমেন্ট, মানি এন্ড ব্যাংকিং এবং ফিন্যান্সিয়াল এন্ড ব্যাংকিং এর মতো বিভিন্ন বিষয়ে পাঠদান করেন।

হানিফ ১৯৬৯ সালের ২৫ মার্চ সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল টেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর ও নর্দার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ হতে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি আইবিবি হতে ব্যাংকিং ডিপ্লোমা (ডিএআইবিবি) সম্পন্ন করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.