× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে সালমা বানুর দায়িত্ব গ্রহন

৩১ অক্টোবর ২০২৪, ২০:১৬ পিএম

সরকার কর্তৃক জনাব সালমা বানুকে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। গত ২১/১০/২০২৪ ইং তারিখে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ দায়িত্ব প্রদান করা হয়। উক্ত প্রজ্ঞাপনের প্রেক্ষিতে তিনি ২১/১০/২০২৪ ইং তারিখ পূর্বাহ্নে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহন করেন।

জনাব সালমা বানু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ হতে সম্মান সহ স্নাতোকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৯৮ সালে সিনিয়র অফিসার হিসেবে রূপালী ব্যাংক পিএলসিতে কর্মজীবন শুরু করেন। তিনি দেশে এবং দেশের বাইরে বিভিন্ন ব্যাংকিং বিষয়ক প্রশিক্ষণ, সেমিনারে অংশ গ্রহন করেন। ইতিপূর্বে তিনি রূপালী ব্যাংক পিএলসিতে মহাব্যবস্থাপক এবং বাংলাদেশ কৃষি ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি নিরীক্ষা, মানবসম্পদ, প্রশিক্ষণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.