× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাউথইস্ট ব্যাংকের আইএসও ২০০২২ ট্রানজিশন এবং সুইফট নিরাপত্তা কর্মশালা অনুষ্ঠিত

০২ ডিসেম্বর ২০২৪, ২০:১৮ পিএম

সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসি ট্রেনিং ইনস্টিটিউটে “ট্রানজিশনিং টু আইএসও অ্যাওয়ার্নেস ২০০২২ এবং ওন সুইফট সিকিউরিটি” শীর্ষক একটি কর্মশালার আয়োজন করেছে। কর্মশালায় ব্যাংকের বিভিন্ন অনুমোদিত ডিলার (এডি) শাখার এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের ৫৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবুল বাশার, এসএভিপি, ব্র্যাক ব্যাংক পিএলসি এবং কাজী মোঃ ইরফানুল হক, এসএভিপি, সাউথইস্ট ব্যাংক পিএলসি।

প্রশিক্ষণের আলোচ্য বিষয় হিসেবে আইএসও ২০০২২ মাইগ্রেশন, সিবিপিআর প্লাস এর প্রভাব, সিস্টেম আপডেট এবং সুইফট নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন কর্মশালার সমাপনী বক্তব্যে সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণে নীতিমালার যথাযথ বাস্তবায়ন এবং গ্রাহকের সম্পদের সুরক্ষার উপর প্রভূত গুরুত্ব তুলে ধরেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.