× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভ্যাট বাড়লেও প্রভাব পড়বে না নিত্যপণ্যের দামে

ডেস্ক রিপোর্ট

০২ জানুয়ারি ২০২৫, ১৪:৩২ পিএম

ছবিঃ সংগৃহীত।

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে নিত্যপণ্যের দামের ওপর কোনও প্রভাব পড়বে না। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) হোটেল, রেস্তোরাঁ ও পোশাকসহ অন্তত ৪৩ ধরনের পণ্য ও সেবার ওপর ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করেছে। এমন সিদ্ধান্তের ভিত্তিতে এ মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা।

আজ (২ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণে নয়, বরং রাজস্ব বাড়ানোর স্বার্থেই বিভিন্ন পণ্যের ওপর কর বাড়ানো হয়েছে।

তিনি বলেন, ৪৩ পণ্য ও সেবায় ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের কষ্ট হবে না। তিন তারকা মানের ওপরের হোটেলগুলোর ক্ষেত্রে কর বাড়ানো হয়েছে। সাধারণ মানের হোটেল-রেস্তোরাঁর ক্ষেত্রে বাড়ানো হয়নি।

নতুন বছরে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরবে বলেও জানান ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ব্যাংকগুলোকে পর্যাপ্ত সহায়তা দেওয়া হবে। নতুন বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.