× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টিকিট বুকিংয়ে বিকাশ পেমেন্টে থাকছে ক্যাশব্যাক-ডিসকাউন্ট

২৪ জানুয়ারি ২০২৫, ১৬:৩৩ পিএম

‘সহজ’ ও ‘বিডিটিকেটস’ থেকে বাসের টিকেট কিনে ন্যূনতম ২ হাজার টাকা পেমেন্ট বিকাশ করলেই গ্রাহকরা একবার পাচ্ছেন ১০০ টাকা ক্যাশব্যাক। পাশাপাশি, ‘যাত্রী লি.’-এ ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে থাকছে ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক, সর্বোচ্চ ১০০ টাকা। এছাড়া, নির্দিষ্ট বাস কাউন্টার থেকে টিকিট কিনে ন্যূনতম ১ হাজার টাকা পেমেন্টে একবার ১০০ টাকা ক্যাশব্যাক উপভোগ করতে পারছেন গ্রাহকরা।

অবকাশের ছুটি কাটাতে কিংবা আত্মীয়-পরিজনের কাছে বেড়াতে অথবা পেশাগত প্রয়োজনে ভ্রমণ করতে বাস, বিমান ও ট্রেনের টিকিট বুকিংয়ে পেমেন্ট বিকাশ করলেই গ্রাহকরা পাচ্ছেন নানা ধরনের ডিসকাউন্ট ও ক্যাশব্যাক।

৩১ জানুয়ারি পর্যন্ত টিকেট বুকিং প্ল্যাটফর্ম - ‘যাত্রী লি.’, ‘সহজ’, ‘বিডিটিকেটস’; অনলাইন ট্রাভেল এজেন্সি – ‘শেয়ারট্রিপ’, ‘গোযায়ান’, ‘এমি ট্রাভেল’; এবং শ্যামলী পরিবহন, ইম্পেরিয়াল এক্সপ্রেস, দোয়েল এক্সপ্রেস ও লন্ডন এক্সপ্রেস এর নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট কেনার ক্ষেত্রে বিকাশ পেমেন্টে এই সুবিধাগুলো উপভোগ করতে পারছেন গ্রাহকরা।

‘সহজ’ ও ‘বিডিটিকেটস’ থেকে বাসের টিকেট কিনে ন্যূনতম ২ হাজার টাকা পেমেন্ট বিকাশ করলেই গ্রাহকরা একবার পাচ্ছেন ১০০ টাকা ক্যাশব্যাক। পাশাপাশি, ‘যাত্রী লি.’-এ ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে থাকছে ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক, সর্বোচ্চ ১০০ টাকা। এছাড়া, নির্দিষ্ট বাস কাউন্টার থেকে টিকিট কিনে ন্যূনতম ১ হাজার টাকা পেমেন্টে একবার ১০০ টাকা ক্যাশব্যাক উপভোগ করতে পারছেন গ্রাহকরা।

অন্য দিকে, বিকাশ পেমেন্টে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান টিকিট বুকিংয়ে বেজ ফেয়ারের ওপর গোযায়ান-এ ১১ শতাংশ এবং এমি ট্রাভেল-এ ১৬ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন গ্রাহকরা। এমি ট্রাভেল-এর অফারটি শুধুমাত্র বিকাশ অ্যাপ থেকে টিকেট কেনার ক্ষেত্রে প্রযোজ্য। পাশাপাশি, শেয়ারট্রিপ-এ পেমেন্টের সময় ‘FLYBKASH’ কুপন কোড ব্যবহার করে গ্রাহকরা আরো পাচ্ছেন ১৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট।

ট্রেনের টিকিট বুকিংয়ে ন্যূনতম ১ হাজার টাকা বিকাশ পেমেন্ট করলেই পাচ্ছেন ২০ টাকা মোবাইল রিচার্জ কুপন। পরবর্তী ১৫ দিনের মধ্যে বিকাশ-এর মাধ্যমে ন্যূনতম ১০০ টাকা মোবাইল রিচার্জে কুপনটি উপভোগ করা যাবে।

ক্ষেত্রবিশেষে গ্রাহকরা বিকাশ অ্যাপ দিয়ে কিউআর স্ক্যান করে, পেমেন্ট গেটওয়ে বা অ্যাপে সংযুক্ত ভিসা কার্ড থেকে সরাসরি বিকাশ পেমেন্ট বা *২৪৭# ডায়াল করে পেমেন্টের ক্ষেত্রে অফারগুলো উপভোগ করতে পারবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.