× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাতক্ষীরায় পপুলার লাইফের বিমা দাবির ২ কোটি ৭৩ লাখ টাকার চেক হস্তান্তর

২১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৪ পিএম

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি সাতক্ষীরা অঞ্চলে গ্রাহকের বিমা দাবির ২ কোটি ৭৩ লাখ ২১০ টাকার চেক হস্তান্তর করেছে। পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে ১৯ সেপ্টেম্বর সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গ্রাহকদের চেক হস্তান্তর করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মো. কামাল হোসেন ও মো. খলিলুর রহমান সিকদার। অনুষ্ঠানে সভপতিত্ব করেন প্রকল্প পরিচালক সৈয়দ সাইফুল ইসলাম রুবেল এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প ইনচার্জ এবং কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

ব্যবস্থাপনা পরিচালক বি এম ইউসুফ আলী বিমা দাবির চেক হস্তান্তর শেষে বলেন, ‘সততা, পরিশ্রম ও পেশাদারত্ব বজায় রেখে আগামী দিনে গ্রাহক সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমাদের অগ্রসর হতে হবে।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.