× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার

২৩ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৪ পিএম

প্রয়াত প্রতিষ্ঠাতা সৈয়দ মঞ্জুর এলাহীর আদর্শ ও দূরদর্শী ভাবনার প্রতি শ্রদ্ধা জানিয়ে ২৬ সেপ্টেম্বর ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। দেশজুড়ে এপেক্সের ৫০০টির বেশি আউটলেটে পালন করা হবে বিশেষ এ অনুষ্ঠান।

২৬ সেপ্টেম্বর প্রয়াত শিল্পোদ্যোক্তা সৈয়দ মঞ্জুর এলাহীর ৮৪তম জন্মবার্ষিকী। এপেক্সের প্রতিষ্ঠাতা হিসেবে সৈয়দ মঞ্জুর এলাহীর অবদান ও প্রতিষ্ঠানের দীর্ঘ পথচলায় তাঁর ভূমিকা স্মরণ করে দিনটি পালন করা হবে। আয়োজনে এপেক্সের ক্রেতাদের অংশ নেয়ার সুযোগ থাকছে।

এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে এপেক্সের আউটলেটগুলোতে এ উপলক্ষে ক্রেতাদের জন্য থাকছে নানা আকর্ষণীয় চমক।

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফিরোজ মোহাম্মদ বলেন, “ফাউন্ডার্স ডে দেশের মানুষের সঙ্গে এপেক্সের দীর্ঘ পথচলার একটি উদযাপন। সৈয়দ মঞ্জুর এলাহী গ্রাহকের আস্থা ও উৎকর্ষের ওপর ভিত্তি করে এপেক্স গড়ে তুলেছিলেন। তাঁর অবদান ও আদর্শকে স্মরণ করার পাশাপাশি বিশেষ এই দিনটি আমাদের সঙ্গে উদযাপন করতে ক্রেতাদের ২৬ সেপ্টেম্বর এপেক্সের আউটলেটগুলোতে আমন্ত্রণ জানাচ্ছি।”

২৬ সেপ্টেম্বর দেশের যেকোনো এপেক্স আউটলেটে গিয়ে ফাউন্ডার্স ডে’র এ আয়োজনে অংশ নিতে পারবেন যে কেউ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.