× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬-এ ডাবল চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতল গ্রামীণ ডানোন ফুডস

০৭ অক্টোবর ২০২৬, ১৪:৫৮ পিএম

সম্প্রতি পিএমআই বাংলাদেশ চ্যাপ্টার আয়োজিত বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬-এ গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড (জিডিএফএল) দুটি চ্যাম্পিয়ন স্বীকৃতি পেয়েছে ।

আইডিই বাংলাদেশ-এর সঙ্গে পার্টনারশিপে বাস্তবায়িত ‘ট্রান্সফর্মিং লাইভস থ্রু নিউট্রিশন’ (টিএলটিএন) প্রজেক্টটি ‘চ্যাম্পিয়ন প্রোজেক্ট অব দ্য ইয়ার’- ‘সোশ্যাল ইমপ্যাক্ট (স্মল) ক্যাটাগরি’ এবং পূর্বা চৌধুরী জয়া ‘চ্যাম্পিয়ন প্রোজেক্ট ম্যানেজার অব দ্য ইয়ার – ‘সোশ্যাল ইমপ্যাক্ট ক্যাটাগরি’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন। 

 

বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট সিম্পোজিয়াম অ্যান্ড অ্যাওয়ার্ডসের মাধ্যমে ভালো পরিকল্পনা, নতুনত্ব, কার্যকর বাস্তবায়ন এবং ইতিবাচক প্রভাব তৈরি করা প্রোজেক্ট ও প্রোজেক্ট ম্যানেজারদের স্বীকৃতি দেওয়া হয়েছে। ‘প্রোজেক্ট অব দ্য ইয়ার’ বিভাগে এমন উদ্যোগকে গুরুত্ব দেওয়া হয়েছে, যেখানে পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি ধাপে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা ছিল। অন্যদিকে, ‘প্রোজেক্ট ম্যানেজার অব দ্য ইয়ার’ বিভাগে প্রোজেক্টকে সফলভাবে এগিয়ে নেওয়া এবং কাঙ্ক্ষিত ফলাফল তৈরিতে ভূমিকা রাখা নেতৃত্বকে সম্মান জানানো হয়েছে। 

টিএলটিএন প্রোজেক্টটি জিডিএফএল ও আইডিই বাংলাদেশের অংশীদারত্বে সিলেটে বাস্তবায়ন করা হয়। উদ্যোগটির মূল লক্ষ্য ছিল পুষ্টি সম্পর্কে সচেতনতা বাড়ানো, ফর্টিফায়েড খাবারের সহজলভ্যতা বাড়ানো এবং কমিউনিটি পর্যায়ে এসব খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা।

এই কাজের অংশ হিসেবে স্কুল ক্যাম্পেইন ও উঠান বৈঠকের মাধ্যমে শিক্ষার্থী, মা এবং কমিউনিটির মানুষদের একসঙ্গে যুক্ত করা হয়। শিশুদের কাছে পুষ্টির বিষয়গুলো সহজভাবে তুলে ধরতে শিক্ষণীয় ভিডিও ও ইন্টার‌্যাকটিভ সেশনের আয়োজন করা হয়। পাশাপাশি নিউট্রিশন এন্ট্রেপ্রেনিউরদের পুষ্টি, পণ্য সম্পর্কে জ্ঞান, স্বাস্থ্যবিধি, যোগাযোগ, সমন্বয় ও বিক্রয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নিয়ে আগ্রহ তৈরি করতে ভিডিও, গল্প বলা, কুইজ ও সামাজিক আলোচনাও ছিল এই উদ্যোগের অংশ। 


টিএলটিএনের মাধ্যমে ১,৭৫০ জনেরও বেশি শিক্ষার্থী এবং ১,২৫০ জন মায়ের কাছে সরাসরি পৌঁছানো সম্ভব হয়েছে। পাশাপাশি পরোক্ষভাবে ৫,০০০ জনেরও বেশি কমিউনিটি মেম্বারের কাছে পৌঁছেছে এই উদ্যোগ। এছাড়া ৬৪ জন নিউট্রিশন এন্ট্রেপ্রেনিউরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং আয়োজন করা হয়েছে ৫৮টি উঠান বৈঠক ও ৭টি স্কুল ক্যাম্পেইন।


‘চ্যাম্পিয়ন প্রোজেক্ট ম্যানেজার অব দ্য ইয়ার’ হিসেবে স্বীকৃতি পাওয়ার অনুভূতি জানিয়ে মিজ চৌধুরী বলেন, “পিএমআই বাংলাদেশ চ্যাপ্টার থেকে এই স্বীকৃতি পেয়ে আমি সম্মানিত বোধ করছি। একজন প্রোজেক্ট ম্যানেজার হিসেবে টিএলটিএন আমার জন্য শেখার একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ছিল। এই পুরস্কার আমার টিম, পার্টনার এবং যেসব কমিউনিটির সঙ্গে আমরা কাজ করেছি, তাদের সহযোগিতার স্বীকৃতি। আমাদের কাজকে স্বীকৃতি দেওয়ার জন্য পিএমআইকে আন্তরিক ধন্যবাদ।”


গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সুরাইয়া সিদ্দিকা বলেন, “একটি সুস্পষ্ট লক্ষ্য, শক্তিশালী পার্টনারশিপ ও সঠিক প্রোজেক্ট ম্যানেজমেন্টের মাধ্যমে কীভাবে অর্থবহ পরিবর্তন আনা সম্ভব, টিএলটিএনের এই স্বীকৃতি তারই উদাহরণ। প্রোজেক্টের লক্ষ্যকে বাস্তবে রূপ দিতে এবং কমিউনিটিতে ইতিবাচক প্রভাব তৈরি করতে আমাদের টিম এবং পার্টনার যে কাজ করেছে, তা নিয়ে আমরা গর্বিত।” 

এই দুটি স্বীকৃতি শুধু একটি প্রোজেক্টের সফল বাস্তবায়নকেই তুলে ধরে না, এর সঙ্গে যুক্ত মানুষগুলোর সম্মিলিত প্রচেষ্টাকেও সামনে নিয়ে আসে। পুষ্টি নিয়ে সচেতনতা তৈরি, স্থানীয় পর্যায়ে সক্ষমতা বাড়ানো এবং কমিউনিটির সঙ্গে কাজ করে পরিবর্তন আনার এই অভিজ্ঞতা জিডিএফএলের জন্য তাই একটি অর্থবহ অর্জন হয়ে থাকছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.