কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি.’র পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর, ২০২৬) কমিউনিটি ব্যাংকের হেড অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র চেয়ারম্যান জনাব মোঃ আলী হোসেন ফকির, বিপিএম। উক্ত সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়।
জনাব এ. কে. এম. আওলাদ হোসেন, বিপিএম, অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন), বাংলাদেশ পুলিশ; জনাব মোঃ আকরাম হোসেন, বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি (ফাইন্যান্স), বাংলাদেশ পুলিশ; জনাব খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপএম, অ্যাডিশনাল আইজি (এইচআরএম), বাংলাদেশ পুলিশ; জনাব সরদার নূরুল আমিন, বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি (ডেভেলপমেন্ট), বাংলাদেশ পুলিশ; জনাব কাজী মো. ফজলুল করিম, বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি ও রেক্টর, পুলিশ স্টাফ কলেজ; জনাব মোঃ আহসান হাবীব পলাশ বিপিএম (সেবা), মহাপরিচালক, এসআরবি; জনাব মোঃ কামরুল আহসান, অ্যাডিশনাল আইজি, স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ; জনাব মোঃ জুলফিকার আলী হায়দার, ডিআইজি, বরিশাল রেঞ্জ, বাংলাদেশ পুলিশ; জনাব মোঃ আতিকুর রহমান বিপিএম, ডিআইজি (ফাইন্যান্স), বাংলাদেশ পুলিশ; জনাব মোহাম্মদ শরীফ উদ্দিন, অ্যাডিশনাল ডিআইজি (কনফিডেন্সিয়াল), বাংলাদেশ পুলিশ; জনাব খন্দকার শামিমা ইয়াছমিন, অ্যাডিশনাল ডিআইজি (রিপেয়ার অ্যান্ড মেইট্যান্যান্স), বাংলাদেশ পুলিশ; জনাব কামরুল হাসান তালুকদার, পিপিএম (সেবা), ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ; ড. মোঃ মোর্শেদ হাসান খান, স্বতন্ত্র পরিচালক; জনাব সৈয়দ রফিকুল হক, স্বতন্ত্র পরিচালক; জনাব মোহাম্মদ তফাজ্জুল হোসেন, এফসিএ, স্বতন্ত্র পরিচালক; জনাব মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. এবং কোম্পানি সচিব জনাব সাইফুল আলম এফসিএস সভায় উপস্থিত ছিলেন।