বাংলাদেশে বিশ্ববাজারে প্রথমবারের মতো লঞ্চ হলো টেকনোর লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোন ক্যামন স্লিম ৫জি। এই ঘোষণা আসার আগেই ফোনটিকে ঘিরে বাড়তে শুরু করে এক্সপেকটেশন। কারণ, ক্যামন স্লিম ৫জি এসেছে এমন একটি ধারণা নিয়ে, যেখানে স্লিম ও লাইটওয়েট ডিজাইনের সঙ্গে থাকছে ফ্ল্যাগশিপ-মানের বিল্ড কোয়ালিটি ও ৫জি পারফরম্যান্স, তাও গুরুত্বপূর্ণ কোনো ফিচারে আপস না করেই।

মাত্র ৬.৩৯ মিমি পুরু আর ১৯০ গ্রাম ওজনের ফোনটি এতই হালকা যে, হাতে বা পকেটে রাখলেও বেশ লাইট ফিল হয়। কিন্তু স্লিম হলেও এর ডিউরাবিলিটির সাথে কোন কম্প্রোমাইজ করা হয়নি। সাথে এর ৬.৭৮-ইঞ্চি ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে ফোনটির ফিচার এবং পুরো ফিনিশিংয়েও দিয়েছে এক প্রিমিয়াম ফিল। পাশাপাশি এর আইপি৬৮, আইপি৬৯ ও আইপি৬৯কে প্রটেকশন থাকায় স্লিমের পাশাপাশি ডিউরাবিলিটির দিকটিও গুরুত্ব পেয়েছে।
প্রথমে আসা যাক ফোনটির মূল আকর্ষণ ক্যামেরায়
৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি৭০০সি মেইন ক্যামেরাটি ফোনটির অন্যতম প্রধান ফিচার। দিনের আলোতে তোলা ছবিতে এটি অতিরিক্ত প্রসেসিং না করে রঙকে ন্যাচারাল রাখে। ফলে প্রতিদিনের ছবি তোলার জন্য ক্যামেরাটি বেশ রিলায়েবল।
ফ্লিকার সেন্সরটিও ক্যামেরাটির একটি কাজে লাগার মতো ফিচার। বিশেষ করে ফ্লুরোসেন্ট বা এলইডি আলোর নিচে এটি রং ও এক্সপোজার ঠিক রাখার পাশাপাশি কম আলোতেও ভালো ডিটেইল দিতে সাহায্য করে, আর ছবিগুলোও অতিরিক্ত প্রসেসড মনে হয়নি।

ল্যান্ডস্কেপ বা ওয়াইড অ্যাঙ্গেল ছবি তোলার জন্য ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরাটি গ্রুপ ছবি, ইন্টেরিয়র বা বড় কোনো দৃশ্য ধারণে দারুণ কাজে আসে। তবে ডিটেইলের ক্ষেত্রে এটি মেইন ক্যামেরার মতো শক্তিশালী নয়। অন্যদিকে, ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বিভিন্ন ধরনের আলোতে ভালো এক্সপোজারের সেলফি দিতে পারে। ফলে সোশ্যাল মিডিয়া ও দৈনন্দিন কনটেন্ট তৈরির জন্যও এটি বেশ কাজে আসে।
দৈনন্দিন ব্যবহারে কেমন পারফরম্যান্স?
ক্যামেরার পর স্বাভাবিকভাবেই যে প্রশ্ন আসে তা হল এর ডেইলি পারফরম্যান্স। মাল্টিটাস্কিংয়ের জন্য ক্যামন স্লিম ৫জি-তে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ই ৫জি প্রসেসর, যা একসঙ্গে একাধিক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে খোলা রাখলেও স্মুথ সার্ভিস দেয়।
ডিসপ্লের পারফরম্যান্সের দিক থেকেও ক্যামন স্লিম ৫জি বেশ ভালো। ৬.৭৮-ইঞ্চি ১.৫কে ১৪৪ হার্জ অ্যামোলেড ডিসপ্লেতে ফিড স্ক্রলিং থেকে ব্রাউজিং, সবকিছুই স্মুথ থাকে। হাই রেজুলেশনের কারণে টেক্সট ও ছবিও শার্প ও ক্লিন দেখায়, আর দীর্ঘ সময় ব্যবহার করলেও ফোনটি অতিরিক্ত গরম হয় না।
টেকনো এআই স্যুইট
পারফরম্যান্সের পাশাপাশি ক্যামন স্লিম ৫জি-এর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর এআই সুবিধাগুলো। কারণ, ফোনটির এআই ফিচারগুলো শুধু টেকনোলজি দেখানোর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ডেইলি কাজ, হেলথ, পোষা প্রাণী ও বিনোদনের সঙ্গেও যুক্ত করার চেষ্টা করেছে।
এর মধ্যে এআই হেলথকেয়ার বেশ আকর্ষণীয়। ক্যামেরায় খাবারের ছবি তুললে ক্যালরি হিসাবের সুবিধাটি খাবার বিশ্লেষণ করে কয়েক সেকেন্ডের মধ্যেই আনুমানিক ক্যালরির পরিমাণ জানাতে পারে। ফলে প্রতিটি খাবারের তথ্য আলাদাভাবে লিখে রাখার ঝামেলা কমে যায়।
এছাড়া রয়েছে এআই নিউট্রিশন স্পেশালিস্ট। ক্যামেরায় শনাক্ত করা খাবারের তথ্যের ভিত্তিতে এটি বিভিন্ন পরামর্শ দিতে পারে। অন্যদিকে, পোষা প্রাণীর ছবি তোলার সময় এআই পেট স্ন্যাপ আরও ভালো ছবি তুলতে সাহায্য করে।
ক্রিয়েটিভিটির জন্য রয়েছে এআই স্টারক্যাম্প, যা ইয়াং ইউজার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বিভিন্ন ক্রিয়েটিভ সুবিধা দেয়। সব মিলিয়ে, ফোনটির এআই ফিচারগুলো শুধু প্রযুক্তি দেখানোর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং দৈনন্দিন কাজ, স্বাস্থ্য, পোষা প্রাণী ও বিনোদনের সঙ্গেও যুক্ত করার চেষ্টা করেছে।
ব্যাটারি ও চার্জিং
৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ক্যামন স্লিম ৫জি-এর অন্যতম শক্তিশালী দিক। নেভিগেশন, সোশ্যাল মিডিয়া, ফটোগ্রাফি ও ভিডিও কলের মতো হেভি ব্যবহারে এটি সহজেই এক দিনের ব্যাকআপ দিতে পারে। কম ইউস করলে ব্যাটারি ব্যাকআপ দ্বিতীয় দিন পর্যন্তও চলতে পারে। ফলে ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে কোনো আপস করতে হয়নি।
এছাড়া ব্যস্ত দিনের সঙ্গী হিসেবে রয়েছে ৪৫ ওয়াট সুপার চার্জিং, যা অল্প সময়ের চার্জেই কয়েক ঘণ্টা ব্যবহারের মতো ব্যাকআপ দিতে পারে।

তবে কিছু সীমাবদ্ধতাও রয়েছে
তবে ফোনটিতে কিছু সীমাবদ্ধতাও আছে। এটি ডেডিকেটেড গেমিং স্মার্টফোন না হলেও নিয়মিত ব্যবহারের পাশাপাশি বিভিন্ন ধরনের গেম খেলার ক্ষেত্রেও ভালো পারফরম্যান্স দিতে সক্ষম। স্লিম ডিজাইনের কারণে ফোনটির ভেতরে জায়গার কিছু সীমাবদ্ধতা থাকায় আলাদা টেলিফটো ক্যামেরা যুক্ত করা হয়নি। ফলে অপটিক্যাল জুমের সুবিধা থাকছে না।
শেষ কথা
সব মিলিয়ে, ক্যামন স্লিম ৫জি স্লিম ও লাইটওয়েট ডিজাইনের সঙ্গে ক্যামেরা, ডিসপ্লে, পারফরম্যান্স, এআই ফিচার ও ব্যাটারির মধ্যে ভালো একটি ব্যালান্স রাখার চেষ্টা করেছে। কিছু সীমাবদ্ধতা থাকলেও দৈনন্দিন ব্যবহারের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ফিচারগুলোতে আপস না করে ফ্ল্যাগশিপ-মানের এক্সপেরিয়েন্স দেওয়াই ফোনটির মূল দিক। বিশেষ করে যারা স্লিম ডিজাইনের সঙ্গে ভালো ক্যামেরা, স্মুথ পারফরম্যান্স ও প্রিমিয়াম ফিচার চান, তাদের জন্য ক্যামন স্লিম ৫জি একটি স্মার্ট চয়েজ। ক্যামন স্লিম ৫জি (৮ জিবি+২৫৬ জিবি)-এর বর্তমানে পাওয়া যাচ্ছে ৫৯,৯৯৯ টাকায় (ভ্যাটসহ)।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
