× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রূপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর

ডেস্ক রিপোর্ট।

২১ অক্টোবর ২০২৬, ১৩:১০ পিএম

ছবি: সংগৃহীত।

ঢাকা থেকে কঠোর নিরাপত্তায় পাবনার ঈশ্বরদীতে পৌঁছেছে রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানি ইউরেনিয়ামের দ্বিতীয় চালান।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টা ৩ মিনিটে রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রের ভিতরে প্রবেশ করে ইউরেনিয়ামবাহী গাড়িবহর। এর আগে, ভোর ৪টা ৫৬ মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঈশ্বরদীতে অবস্থিত রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দের উদ্দেশ‍্যে রওনা দেয় ইউরেনিয়ামের গাড়িবহর।

ইউরেনিয়ামের গাড়িবহরটি সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব‍্যবস্থায় সড়ক পথে রুপপুরে নেওয়া হয়। ঢাকা থেকে রুপপুর পযর্ন্ত সড়কজুড়ে ব‍্যাপক নিরাপত্তাব্যবস্থা নেয় সংশ্লিষ্ট জেলার আইনশৃঙ্খলা বাহিনীর সদস‍্যরা। এসময় সড়কে সকল ধরনের যানবাহন এবং সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

বিষয়টি রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্র এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে রাশিয়া থেকে কবে বা কখন ইউরেনিয়ামের চালান রাশিয়া থেকে ঢাকায় এসেছে সে ব‍্যাপারে কোনো তথ‍্য জানা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর একইভাবে ঢাকা থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ‍্য দিয়ে প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানি ইউরেনিয়ামের প্রথম চালান রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রে নেওয়া হয়। পর্যায়ক্রমে পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের ৭টি চালান চলতি বছরের মধ‍্যে রুপপুর বিদ‍্যুৎকেন্দ্রে আসার কথা রয়েছে।
 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.