× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হিমায়িত খাদ্য খাতে অর্থায়নে বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংকের চুক্তি

০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পিএম

দেশের রপ্তানিমুখী হিমায়িত খাদ্য শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং উদ্যোক্তাদের জন্য সহজতর অর্থায়ন সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলের আওতায় বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর মধ্যে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২ আয়োজিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসিডি-২) এ কে এম সাইদুজ্জামান। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আনছারুল কবির।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী এবং এসএমই ও কৃষি বিভাগের এভিপি শরিফ হাসান মামুন।

বাংলাদেশ ব্যাংকের এ প্রাক-অর্থায়ন তহবিলের আওতায় রপ্তানিমুখী হিমায়িত খাদ্য খাতের উদ্যোক্তারা আরও সহজে ও সাশ্রয়ী অর্থায়ন সুবিধা গ্রহণের সুযোগ পাবেন। এর মাধ্যমে হিমায়িত খাদ্য প্রক্রিয়াজাতকরণ, উৎপাদন ও রপ্তানি কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি এ খাতে নতুন বিনিয়োগের সম্ভাবনাও তৈরি হবে।

বিশেষ করে দেশের গুরুত্বপূর্ণ রপ্তানি খাত হিসেবে হিমায়িত খাদ্য শিল্পের সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান সুদৃঢ় করা এবং বৈদেশিক মুদ্রা অর্জনে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে উদ্যোক্তাদের অর্থায়ন প্রাপ্তি সহজতর হওয়ার ফলে শিল্পের টেকসই বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টির নতুন সুযোগ তৈরি হবে।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি মনে করে, বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগ দেশের রপ্তানিমুখী শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করবে। এ অংশগ্রহণের মাধ্যমে ব্যাংকটি হিমায়িত খাদ্য খাতের সম্ভাবনাময় উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর পাশাপাশি দেশের রপ্তানি আয় বৃদ্ধি ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

দেশের রপ্তানি সম্ভাবনাকে কাজে লাগিয়ে হিমায়িত খাদ্য শিল্পের টেকসই উন্নয়ন এবং বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.