ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসায় আধুনিক বৈজ্ঞানিক অগ্রগতি, চিকিৎসকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং নিবিড় পরিচর্যা সেবার মানোন্নয়নের লক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘ইন্টারন্যাশনাল ক্রিটিক্যাল কেয়ার সিম্পোজিয়াম ২০২৬’। ‘হোয়ার সায়েন্স সেভস লাইভস’ (Where Science Saves Lives) প্রতিপাদ্যে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হসপিটালটির অডিটোরিয়ামে এ সিম্পোজিয়ামের আয়োজন করা হয়।
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)-এর উদ্যোগে সিনিয়র কনসালট্যান্ট, মেডিকেল ইনটেনসিভ কেয়ার ইউনিট ও মেডিসিন, প্রফেসর ডা. এ এ এম রাইহান উদ্দীনের নেতৃত্বে এ সিম্পোজিয়াম আয়োজন করা হয়। এ সিম্পোজিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসাইন ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটি এর সদস্য ডা. খুরশীদ জামিল চৌধুরী। এতে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের বিশিষ্ট ট্রমা ও অর্থোপেডিক সার্জন ডা. আনন্দ বি. দিবেকার এবং ইনটেনসিভিস্ট ও অ্যানেসথেটিস্ট ডা. নন্দিতা দিবেকার। তারা ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসার বিভিন্ন দিক, আধুনিক চিকিৎসাপদ্ধতি এবং নিজেদের পেশাগত অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়া এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার বিনয় কাউল, এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশের গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ, এভারকেয়ার হসপিটালস চট্টগ্রামের মেডিকেল সার্ভিসেস বিভাগের ডিরেক্টর ডা. হাসান শাহরিয়ার কবির ও মেডিকেল ইনটেনসিভ কেয়ার ইউনিটের ক্লিনিক্যাল অ্যাসোসিয়েট ডা. স্বরূপ দাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার (সিওও) বিনয় কাউল ও পরে বক্তব্য দেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের মেডিকেল ইনটেনসিভ কেয়ার ইউনিটের অ্যাটেন্ডিং কনসালট্যান্ট ডা. শেখ উল আলম। এরপর প্রথম বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের ট্রমা ও অর্থোপেডিক সার্জন ডা. আনন্দ বি. দিবেকার। অনুষ্ঠানে বক্তব্য দেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের সিনিয়র কনসালট্যান্ট, মেডিকেল ইনটেনসিভ কেয়ার ইউনিট ও মেডিসিন, প্রফেসর ডা. এ এ এম রাইহান উদ্দীন। পরবর্তী সময়ে দ্বিতীয় বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের ইনটেনসিভিস্ট ও অ্যানেসথেটিস্ট ডা. নন্দিতা দিবেকার। সিম্পোজিয়ামে একটি প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারী চিকিৎসকেরা বিশেষজ্ঞদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের কোয়ালিটি অ্যাস্যুরেন্স বিভাগের লিড মিস ফারহানা নাসরিন প্রিয়ম।
অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসাইন বলেন, “চট্টগ্রামে আন্তর্জাতিক মানের এমন জ্ঞানভিত্তিক আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়। স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে এ ধরনের উদ্যোগ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের মেডিকেল ইনটেনসিভ কেয়ার ইউনিট ও মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট, প্রফেসর ডা. এ এ এম রাইহান উদ্দীন বলেন, “ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসায় দ্রুত রোগ নির্ণয় ও নিবিড় পর্যবেক্ষণ জরুরি। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অভিজ্ঞতা থেকে আমাদের চিকিৎসকেরা নতুন জ্ঞান অর্জন ও নিজেদের দক্ষতা সমৃদ্ধ করার সুযোগ পেয়েছেন।”
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার (সিওও) বিনয় কাউল বলেন, “ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসায় নতুন প্রযুক্তি ও গবেষণার সঙ্গে তাল মিলিয়ে চলা জরুরি। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের এ আয়োজন চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি এবং উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহায়ক হবে।”
এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশের গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ বলেন, “সংকটাপন্ন রোগীর চিকিৎসায় দ্রুত সিদ্ধান্ত ও বিশেষজ্ঞদের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সিম্পোজিয়াম চিকিৎসকদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে রোগীকেন্দ্রিক সেবার মানোন্নয়নে ভূমিকা রাখে।”
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটি এর সদস্য ডা. খুরশীদ জামিল চৌধুরী বলেন, “চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চা ও অভিজ্ঞতা বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আন্তর্জাতিক সিম্পোজিয়াম চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে পারস্পরিক শেখার ও মতবিনিময়ের সুযোগ সৃষ্টি করে।”
আধুনিক চিকিৎসাবিজ্ঞানে ক্রিটিক্যাল কেয়ার বা নিবিড় পরিচর্যা জীবনসংকটাপন্ন রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গুরুতর অসুস্থতা, জটিল অস্ত্রোপচার কিংবা দুর্ঘটনাজনিত আঘাতের পর রোগীর অবস্থা স্থিতিশীল রাখতে প্রয়োজন হয় নিবিড় পর্যবেক্ষণ, দ্রুত চিকিৎসা এবং বিভিন্ন বিশেষজ্ঞের সমন্বিত উদ্যোগ। এ ধরনের বৈজ্ঞানিক আয়োজন চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা হালনাগাদ করার পাশাপাশি আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
