× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিরপুরে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক

০৪ আগস্ট ২০২৪, ১৪:১৯ পিএম

ছবি সংগৃহীত

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বরে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের নেতৃত্বে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। 

আজ রবিবার ( ৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার পর এমন চিত্র দেখা যায়।

জানা গেছে, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের নেতৃত্বে মিরপুর-১০ নম্বরে অবস্থান করছেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের সব সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

তারা আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। 

এছাড়া সকাল থেকে মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় কোনও পুলিশ সদস্যকে দেখা যায়নি।

 কোনও ট্রাফিক পুলিশও নেই মিরপুর-১০ গোল চত্বর এলাকায়। আন্দোলনকারী শিক্ষার্থীদেরও দেখা যায়নি সেখানে।

উল্লেখ্য, গতকাল শনিবার বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতার সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.