× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিলেটে মিলছে না বিআরটিএ’র সেবা

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি।

১৫ আগস্ট ২০২৪, ১৫:৩২ পিএম

জেলা বিআরটিএ কার্যালয়ে সিলেট। প্রতিদিন সেখানে হাজারও মানুষ সেবা নিতে আসলেও বর্তমানে কার্যালয় ফাঁকা। নেই আগের মতো সেবা গ্রহিতাদের আনাগোনা। ছবিঃ মাহমুদ খান

সিলেটে গত ১৯ জুলাই থেকে বন্ধ রয়েছে বিআরটিএ’র সকল সেবা। এতে চরম বিপাকে পড়েছেন সিলেট কার্যালয়ে আসা সেবা গ্রহিতারা। কবে নাগাদ ঠিক হতে পারে তাও নিশ্চিতভাবে বলতে পারছেন না কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

জানা যায়, কোটা সংস্কার আন্দোলনের সময় দুর্বৃত্তরা বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ-বিআরটিএ’র প্রধান কার্যালয়ে আগুন দেয়। এতে অবকাঠামো, সরঞ্জাম, বৈদ্যুতিক সংযোগ ও সার্ভার ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ হয়ে যায় সকল প্রকার বিআরটিএ সেবা।

খোঁজ নিয়ে জানা যায়, সিলেট বিআরটিএ’র কার্যালয়ে বন্ধ রয়েছে মোটরযান রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ, মালিকানা পরিবর্তনসহ সকল প্রকার সেবা। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য পরীক্ষার যে তারিখ দেওয়া হয়েছিলো সে তারিখেও পরীক্ষা নেওয়া হচ্ছেনা। প্রতিদিন এই কার্যালয়ে হাজারো মানুষ সেবা নিতে আসলেও বর্তমানে কোন সেবা না পাওয়ায় চরম বিপাকে পড়েছেন তারা।

সিলেট বিআরটিএ’র কার্যালয়ে গিয়ে দেখা যায়, সকাল থেকে অনেকে কার্যালয়ে আসলেও কোন সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে। অন্যান্য দিনের মতো কার্যালয়ে কোন প্রকার ভিড় দেখা যায়নি। যারাই এসেছিলেন তারাই চলে গিয়েছেন। বিভিন্ন কক্ষের সামনেও বিজ্ঞপ্তি সাটানো দেখা যায়। তবে সেখানে কর্মরত অনেককে পাওয়া যায়নি। এদিকে জেলা প্রশাকের কার্যালয়ের তৃতীয় তলায় প্রধান ফটকে ও বিভিন্ন কক্ষে বিজ্ঞপ্তি লাগানো হয়েছে। সেখানে লিখা ছিল- দুষ্কৃতকারীদের হামলায় বিআরটিএ, সদর কার্যালয়ে রক্ষিত প্রধান সার্ভার ক্ষতিগ্রস্ত হওয়ায় সকল ধরনের সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।

কার্যালয়ে সেবা নিতে আসা আমিনুর ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, একটি সার্ভার পুড়ে গেলেই সব সেবা ব্যাহত হবে কেন? তাদের বিকল্প ব্যবস্থা রাখা উচিত। তাছাড়া একটি বিজ্ঞপ্তি দেয়ালে লাগিয়েই তাদের দায়িত্ব কি শেষ হয়ে যায়? এখানে আসার পর কথা বলার জন্য কাউকে পাইনি। প্রত্যেকটা কক্ষের দরজা-জানালা খোলা থাকলেও ভেতরে কেউ নেই। এখানে যারা এসেছি বেশিরভাগ ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা ছিল। সে পরীক্ষা কখন হবে এ তথ্যও জানতে পারছি না। এতে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, অনেকে দূর দুরন্ত থেকে আসলেও ফিরে যেতে হচ্ছে। সেবা গ্রহিতারা অভিযোগ করেন, এখানের কর্মকর্তারা সঠিক কোন তথ্য প্রদান করছেন না।

একাধিক সেবাগ্রহীতা নাম প্রকাশ না করা শর্তে বলেন, এই কার্যালয়ে দালাল ছাড়া কোন কাজ হয় না। মালিকানা পরিবর্তন, ড্রাইভিং লাইসেন্সসহ সকল সেবা পেতে হলে দালালের কাছে যেতে হয়। নয়তো দিনের পর দিন এখানে ধরনা দিতে হয়। এখানের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. রিয়াজুল ইসলাম ও মোটরযান পরিদর্শক আবদুল বারী মিলে সিন্ডিকেট করে রেখেছে। তাদের নির্দেশনায় এখানে দালালের চক্র গড়ে উঠেছে। 
অভিযোগের ব্যাপারে জানতে মোটরযান পরিদর্শক আবদুল বারীকে মুঠোফোনে কল দিলে তিনি বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

জেলা বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. রিয়াজুল ইসলাম বলেন, গত মাসের ১৯ জুলাই থেকে সাময়িকভাবে সকল প্রকার সেবা বন্ধ রয়েছে। কবে নাগাদ চালু হতে পারে সেটিও বলা যাচ্ছেনা। প্রতিদিন কি পরিমাণ ড্রাইভিং আসেন সে তথ্য আমার জানা নেই সেটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলতে পারবে। তিনি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার সব কিছু দেখেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোবারক হোসেন বলেন, সেবা গ্রহিতাদের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেন নির্দেশনা দেওয়া হবে। কোন প্রকার দালাল যেন সেই কার্যালয়ে প্রবেশ করতে না পারে সে ব্যবস্থাও নেওয়া হবে। আমি যেহেতু অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অতিরিক্ত দায়িত্বে রয়েছি তাই এই মুহূর্তে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত তথ্য দিতে পারছি না। আমি জেনে জানাব।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.