× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মালয়েশিয়ায় প্রবাসীকে ছুরিকাঘাতে খুন, এলাকায় শোকের ছায়া

শরীফ ইকবাল রাসেল, নরসিংদী প্রতিনিধি।

১৫ আগস্ট ২০২৪, ১৯:৩৬ পিএম । আপডেটঃ ১৫ আগস্ট ২০২৪, ১৯:৩৮ পিএম

ছবিঃ ইন্টারনেট

নরসিংদীর রায়পুরার সন্তান মোঃ ওয়াজ উদ্দিন (৩৮) নামে এক রেমিটেন্স যোদ্ধা মালয়েশিয়ায় ছুরিকাঘাতে খুন হয়েছেন। তার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর মির্জানগর গ্রামে।  ১৯ আগস্ট (বৃহস্পতিবার)দুপুরে তার মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়। মৃতদেহ বাড়িতে আনার পর তার পরিবারে কান্নার রুল পরে যায় এবং পুরো এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।

এলাকাবাসী এবং তার পরিবারের লোকজন জানিয়েছেন, এ মাসের ১ আগস্ট রাতে মালয়েশিয়ার জোহরবারো এলাকায় একই বাসায় বসবসকারী আরিফ নামে অপর প্রবাসীর ছুরিকাঘাতে খুন হন হয় ওয়াজ উদ্দিন। আরিফ তাকে ছুরিকাঘাত করে বলে জানা গেছে। আর এতেই তার মৃত্যু হয়। 

হত্যাকারী আরিফ এবং নিহত ওয়াজ উদ্দিনের বাড়ি একই এলাকায়। তারা ভিন্ন কোম্পানীতে কাজ করতো এবং এক সংগে একটি রুমে বসবাস। ঘটনার দিন আরিফ রুমে বসে মদ পান করলে ওয়াজ উদ্দিন তাকে বাধা দেয়। এতে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে আরিফ ছুরি দিয়ে ওয়াজ উদ্দিনের বুকে আঘাত করে। মুমুর্ষ অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সেখানকার হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার ওয়াজ উদ্দীনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মালয়েশিয়ার পুলিশ বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন এবং ঘটনার দিনই আরিফকে গ্রেপ্তার করেছে। 

ওয়াজ উদ্দিনের ডেথ সার্টিফিকেট এবং মালয়েশিয়ান এ্যাম্বাসির প্রত্যয়ন অনুযায়ী জানা যায়, ওয়াজ উদ্দিনের বাম ফেমোরাল আর্টারিতে ছুরিকাঘাত হয়েছে এবং মালয়েশিয়ার জোহরের কুলাই হাসপাতালে তার মৃত্যু হয়। 

আজ  বৃহস্পতিবার বিকাল ৫ টায় রায়পুরা উপজেলার উত্তর মির্জানগর এলাকার স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে সেখানকার কবরস্থানে তাকে দাফন করা হয়। তার এই মৃত্যুতে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। 

ওয়াজ উদ্দিনের বড় ভাই মোঃ আজগর জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার ভাইয়ের লাশ গ্রহণ করেন এবং এ লাশ বাড়িতে আনা হয়েছে দুপুর সাড়ে ১২টার দিকে। 
ওয়াজ উদ্দিনের স্ত্রী শিউলি আক্তার জানিয়েছেন, তাদের দুই মেয়ে ও দুই ছেলে রয়েছে। এরা হলেন, নূপুর, সামিয়া, নিহাত এবং জিহাদ। বড় মেয়ে বিয়ে দেয়া হলেও বাকী তিনজনই এখনো স্থানীয় স্কুলে পড়ালেখা করছে। তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, স্বামী হারিয়ে, চার সন্তান নিয়ে আমি এখন নিরুপায়। আমার স্বামীকে যে খুন করেছে আমি তার উপযুক্ত বিচার চাই। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.