বাংলাদেশ ইন্সপেক্টর অব ট্যাকসে্স এসােসিয়েশন (বিটা) কেন্দ্রীয় কমিটি সভাপতি আমিনুল ইসলাম আকাশ অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নতুন চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান এফসিএমএ কে এনবিআরের চেয়ারম্যান পদায়ন পাওয়ায় প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৷
স্বৈরাচারী শাসকের ঘনিষ্ঠ সহচর জাতীয় রাজস্ব বোর্ডের পরপর তিন বারের সাবেক চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম এর পদত্যাগ চেয়ে এনবিআরের সকল কর্মকর্তা কর্মচারীগণ গত ৭ আগষ্ট থেকে ১৪ আগষ্ট পর্যন্ত আগারগাঁও রাজস্ব ভবনের সামনে সমাবেশ করে, তার পরিপেক্ষিতে ১৪আগষ্ট অর্থ মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এনবিআরের সাবেক চেয়ারম্যানের চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল করা হয় ৷ এনবিআরের কর্মকর্তা কর্মচারীগণ দীর্ঘ দিন তাদের টেক্স ক্যাডার থেকে এনবিআরের চেয়ারম্যানের চেয়ে দাবি জানিয়েছেন, অবশেষে নতুন চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান এফসিএমএ কে পেয়ে তারা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে।
বাংলাদেশ ইন্সপেক্টর অব ট্যাকসে্স এসােসিয়েশন (বিটা) কেন্দ্রীয় কমিটি সভাপতি আমিনুল ইসলাম আকাশ বলেন সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে বৈষম্যমুক্ত জাতীয় রাজস্ব বোর্ড গঠন এবং জাতীয় রাজস্ব আদায়ে আমরা দৃঢ় সংকল্পবদ্ধ ৷