চাঁদপুরের মতলব উত্তরে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মদিন উপলক্ষে এবং তার দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনা, এবং বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ৷
শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে ফরাজীকান্দি ইউনিয়ন বি এনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলর ফরাজীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় ৷
মিলাদ ও দোয়া অনুষ্ঠানের পুর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা বি এনপি‘র সভপতি এ্যাড.ফজলুল হক সরকার হান্নান ৷
উপজেলা বি এনপি‘র সাবেক সহসভাপতি মোঃ আক্তার হোসেন মুন্সির সভাপতিত্বে ও উপজেলা বি এনপির সহসভাপতি গনি তপদারের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, উপজেলা বি এনপি‘র সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, সহসভাপতি জাহাঙ্গীর আলম প্রধান,উপজেলা বি এনপি‘র সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার,উপজেলা বি এনপি‘র সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুরুল আলম স্বপন,যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রাশেদ জামান টিপু, ছাত্রদলের নেতা জয়নাল পাটোয়ারী,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আঃ মান্নান,যুবদল নেতা দেওয়ান তাফাজ্জল, ছাত্রদল নেতা আমিমুল ইসলাম,নুরে আলম অপুসহ বি এনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ৷
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, শেখ হাসিনা গণহত্যার দায় থেকে রক্ষা পাবে না। এই বাংলার মাটিতে তার এবং তার দোসরদের শাস্তি কার্যকর করা হবে। বক্তারা আরো বলেন, বিদেশে পালিয়ে থেকে যত ষড়যন্ত্রই করা হোক না কেন, তাদের সে ষড়যন্ত্র বিএনপিসহ ছাত্র-জনতা কখনোই সফল হতে দেবে না। এ জন্য সবাইকে রাজপথে থাকতে হবে। গণহত্যার দায় থেকে তারা রক্ষা পাবে না।
আলোচনা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বি এনপির সহসভাপতি গনি তপদার ৷