× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন শিক্ষার্থীর মৃত্যু

শাকিল খান, বরিশাল ব্যুরো।

১৮ আগস্ট ২০২৪, ১৫:০৮ পিএম । আপডেটঃ ১৮ আগস্ট ২০২৪, ১৫:০৯ পিএম

নিহত শিক্ষার্থী মো. রিয়াজ হোসেন। ছবিঃ শাকিল খান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মুলাদী সরকারি কলেজের শিক্ষার্থী মো. রিয়াজ হোসেনের মৃত্যু হয়েছে। দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে ১৭ আগস্ট রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

মো. রিয়াজ হোসেন বরিশালের হিজলা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মাহমুদুল হক রাড়ীর ছেলে এবং মুলাদী সরকারি কলেজের স্নাতক শ্রেণির শেষ বর্ষের ছাত্র ছিলেন। তার বড় ভাই রেজাউল করিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে একজন সক্রিয় কর্মী হিসাবে রিয়াজ অবস্থান করতেন সামনের সারিতে। গত ৪ আগস্ট ঢাকার ঝিগাতলা এলাকায় মিছিল করার সময় মাথায় গুলিবিদ্ধ হন তিনি। সঙ্গে থাকা আন্দোলনকারীদের কয়েকজন তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করেন।

নিহতের বড়ভাই রেজাউল করিম জানান, আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ হওয়ায় রিয়াজের অবস্থা সংকটাপন্ন ছিল। কয়েকদিন ধরে অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউতে) রাখা হয়। শনিবার ১৭ আগস্ট রাত পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়। রোববার জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.