× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুর

মাদ্রাসায় টাকা ছাড়া মিলছেনা প্রশংসাপত্র

মোস্তাফিজুর রহমান, বদরগঞ্জ রংপুর প্রতিনিধি।

১৮ আগস্ট ২০২৪, ১৫:১২ পিএম । আপডেটঃ ১৮ আগস্ট ২০২৪, ১৫:১৫ পিএম

লালবাড়ি দাখিল মাদ্রাসা ও মাদ্রাসা সুপার। ছবিঃ মোস্তাফিজুর রহমান

রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কচুবাড়ি লালবাড়ি দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে প্রশংসাপত্র বাবদ টাকা দাবি এবং জনৈক অভিভাবকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, বিষ্ণুপুর পরিষদের পাশে অবস্থিত কচু বাড়ি লালবাড়ি দাখিল মাদ্রাসা থেকে মোস্তফা শাকিল নামের একজন শিক্ষার্থী ২০২৪ সালে এসএসসি পাস করে। গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) ওই শিক্ষার্থীর বাবা বিষ্ণুপুর ইউনিয়নের বাসিন্দা মোবারক হোসেন ছেলের এসএসসির প্রশংসাপত্র আনতে মাদ্রাসায় যান। এ সময় ওই মাদ্রাসার সুপার আবু মুসা তার নিকট প্রশংসাপত্র বাবদ ৭০০ টাকা দাবি করেন। এক পর্যায়ে সুপার অভিভাবকের সাথে অসৌজন্যমূলক আচরণও করেন। পরে অভিভাবক মোবারক হোসেন এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার বরাবরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

ওই ছাত্রর বাবা এই প্রতিনিধিকে বলেন, বাবার সঙ্গে আমি ওই মাদ্রাসায় গিয়েছিলেন। প্রশংসাপত্র চাইলে তিনি প্রশংসাপত্র বাবদ ৭০০ টাকা চান। আমরা ৪০০শ’ টাকা পর্যন্ত দিতে চাই। কিন্তু তিনি কোন কথা না বলে রবিবার দিন আসতে বলেন। রবিবার ১৮ ই আগস্ট মাদ্রাসায় সাংবাদিকরা উপস্থিত থাকায় মাদ্রাসার সুপার আবু মুসা প্রশংসা বাবদ ৩০০ টাকা করে নেন।

এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার সুপার বলেন, মাদ্রাসার কোন ইনকাম নাই উন্নয়নের জন্য ছাত্র-ছাত্রীদের কাছ থেকে প্রশংসাপত্র বাবদ ৭০০ টাকা ও কারো কাছে ৫০০ টাকা করে নেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, এই মাদ্রাসা থেকে ৬১ জন এসএসসি পরীক্ষা দিয়েছে তার মধ্যে ৫৭ জন পাশ করেছে। সব ছাত্রছাত্রীদের কাছ থেকে প্রশংসাপত্র বাবদ টাকা নেওয়া হচ্ছে। কারো কারো কাছে ৫০০ টাকাও নেওয়া হচ্ছে বলে তিনি স্বীকার করেন।

বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজির হোসেন এ ব্যাপারে বলেন, অভিভাবকরা লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.