× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের ৩ জনের মৃত্যু

আলফাজ মামুন নুরি, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি।

১৮ আগস্ট ২০২৪, ১৫:৩৭ পিএম । আপডেটঃ ১৮ আগস্ট ২০২৪, ১৫:৩৮ পিএম

ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। আজ  (১৮ আগস্ট) সকালে উপজেলার শিলখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস।

নিহতরা হলেন— একই এলাকার দুবাই প্রবাসী সরওয়ার কামালের স্ত্রী মমতাজ বেগম (৪০), মেয়ে ময়না আকতার (১২) ও নাতি আবু তোহা (৮)।

স্থানীয়দের বরাত দিয়ে নিহত মমতাজ বেগমের ভাই মো. ফয়সাল বলেন, সকালের দিকে প্রতিবেশীরা সরওয়ারের বাড়ির একাংশ পাহাড়ের ধসে যাওয়া মাটির নিচে পড়ে থাকতে দেখে। তৎক্ষণাৎ এলাকাবাসী ধসে যাওয়া বাড়ির দেওয়াল অপসারণের পর নিহতদের উদ্ধার করে।

ওসি মোহাম্মদ ইলিয়াস বলেন, ভোর থেকে ভারী বর্ষণ শুরু হয়। এরই জেরে সকালে শিলখালীতে পাহাড়ধসে একই পরিবারের তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। আমাদের টিম ঘটনাস্থলে রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.