× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শাহজাদপুরে শিশুকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

এম এ হান্নান শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি।

১৮ আগস্ট ২০২৪, ১৬:৫১ পিএম

ছবিঃ এম এ হান্নান শাহজাদপুর

সিরাজগঞ্জ শাহজাদপুরে ১২ বছরের শিশুকন্যাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে এক প্রবাসীর ঘর থেকে নগত ৮০ হাজার টাকা ও প্রায় ৫ ভরি স্বর্ণলংকার লুট করেছে ডাকাতদল। গত শনিবার (১৭ আগস্ট) রাতে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের হামলাকোলা উত্তরপাড়া গ্রামে প্রবাসীর শশুড় আব্দুল আজিজের বাড়ীতে এ ডাকাতির ঘটনা ঘটে।

এবিষয়ে মোঃ আব্দুল আজিজ জানান, আমার জামাতা মোঃ বাবর আলী বিদেশে থাকার কারনে আমার মেয়ে ও তার কন্যা সন্তান আমার বাড়ীতেই থাকে। গতশনিবার (১৭আগষ্ট) রাতের খাওয়া দাওয়া শেষে যার যার ঘরে ঘুমাইয়া পড়ি। এরপর ঐ রাতে অজ্ঞাতনামা ১০/১২ জন আমার বসত বাড়ীতে এসে আমার মেয়ে মোছাঃ হাসিনা খাতুনের মেয়ে ও আমার নাতনী জেরিন খাতুন(১২)কে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে আমার মেয়ের হাসিনার ঘরের মধ্যে থাকা স্ট্রিলের শোকেজ ভেঙ্গে নগদ অর্থ ও স্বর্ণলংকার লুট করে নিয়ে যায়। তিনি আরও জানান, এব্যপারে শাহজাদপুর থানায় একটি অভিযোগ দ্বায়ের করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সবুজ রানা জানান, এবিষয়ে আমার কোন বক্তব্য নেই এবং ডাকাতির বিষয়ে কোন অভিযোগ পাইনি। অপরদিকে থানার এস,আই এখলাছুর হক বলেন অভিযোগ পেয়েছি কিন্তু এখনো তদন্তে যাওয়া হয়নি। 

এদিকে অভিযোগকারী আব্দুল আজিজ সাংবাদিকদের জানান, আমি ওসির সাথে কথা বলে তারপর অভিযোগ দিয়েছি এবং অভিযোগ দিয়ে তার সাথে দেখা করেও এসেছি।

এব্যপারে অতিরিক্ত পুলিশ সুপার(শাহজাদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান বলেন, বিষয়টি আমার জানা নেই তবে বিষয়টি খতিয়ে দেখবো।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.