× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বানভাসিদের পাশে কােম্পানীগঞ্জ উপজেলার মানুষ

শাহাদাত হোসেন, নোয়াখালী (কােম্পানীগঞ্জ) প্রতিনিধি।

২৫ আগস্ট ২০২৪, ১৪:৫১ পিএম

ছবিঃ শাহাদাত হোসেন

কােম্পানীগঞ্জ উপজেলা বসুরহাট আরডি শপিং মলের সামনে টাকা ও নানা সামগ্রী নিয়ে ভিড় করছেন সাধারণ মানুষ। বন্যাদুর্গত মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে কােম্পানীগঞ্জ উপজেলার মানুষ। ব্যক্তি উদ্যোগে, প্রাতিষ্ঠানিক উদ্যোগে ও সংগঠনের উদ্যোগে সংগ্রহ করা হচ্ছে টাকা, খাদ্য, বস্ত্র, সুপেয় পানি ও অন্যান্য সামগ্রী। সেগুলো পৌঁছে দেওয়া হচ্ছে দুর্গত ব্যক্তিদের কাছে।

বন্যাদুর্গতদের কী কী প্রয়োজন, সে অনুযায়ী ত্রাণ দিচ্ছেন অনেকে। বন্যায় ত্রাণসহায়তার তালিকায় বিশুদ্ধ পানি, শিশুদের খাবার, নারীদের জন্য স্যানিটারি ন্যাপকিন, লাইফ জ্যাকেট, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, বুট জুতা, ওষুধ—এমন অনেক দরকারি পণ্য যোগ হচ্ছে।

বন্যাদুর্গতদের জন্য সরকারি ত্রাণসহায়তা ও অন্যান্য উদ্যোগ রয়েছে। উদ্ধার অভিযান পরিচালনা করছে সেনা, নৌ ও বিমানবাহিনী, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি), কোস্টগার্ড, পুলিশ, র‍্যাব এবং ফায়ার সার্ভিস। এসবের বাইরে বিপুলভাবে সাড়া দিয়েছে সাধারণ মানুষ, শিক্ষার্থীরা, বিভিন্ন রাজনৈতিক দল ও বেসরকারি খাত।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এখন বন্যাদুর্গতদের উদ্ধার কার্যক্রম ও ত্রাণসহায়তাসংক্রান্ত পোস্টই বেশি। তাতে দেখা যায়,কােম্পানীগঞ্জ উপজেলার  বিভিন্ন মোড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বন্যার্তদের সহায়তার জন্য টাকা তুলছেন। অনেকে রাস্তাঘাটে অর্থসহায়তা না দিয়ে পৌঁছে দিচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠান ও সাংগঠনিক উদ্যোগের কাছে। শিশুরা তাদের জমানো টাকা দিচ্ছে, চাকরিজীবীরা তাঁদের একদিনের বেতন বন্যাদুর্গতদের দিচ্ছেন, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান দিচ্ছে বিপুল খাদ্যসামগ্রী।

সহায়তার ক্ষেত্রে ধর্মীয় ভেদাভেদও নেই। সব ধর্মের মানুষ অংশ নিচ্ছেন। তা দেখে অনেকেই বলছেন, ‘এটাই বাংলাদেশ। বাংলাদেশ হারতে পারে না।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.