× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নোয়াখালীতে বন্যা

গত দুদিনে সাপের কামড়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৫ জন

মোঃএনায়েত হোসেন, নোয়াাখালী প্রতিনিধি।

২৫ আগস্ট ২০২৪, ১৫:০৩ পিএম

ছবিঃ মোঃএনায়েত হোসেন

নোয়াখালীতে গত দুদিনে বন্যা দুর্গত এলাকায় সাপের কামড়ে আহত হয়ে ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৫ আগস্ট) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম। তবে তিনি তাৎক্ষণিক এদের পরিচয় জানাতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত আট দিনের টানা বৃষ্টি ও ফেনীর মুহুরী নদীর পানি নোয়াখালী ঢুকে বন্যার সৃষ্টি হয়।ফলে নোয়াখালীর ৮টি উপজেলার অনেক জায়গায় হাঁটু পরিমাণ পানি উঠে যায়। এতে মানুষের স্বাভবিক জীবন যাত্রা ব্যাপক ভাবে ব্যাহত হচ্ছে।গত দুই দিনে নোয়াখালী জেলার কবিরহাট ও সুবর্ণচরের প্রত্যন্ত অঞ্চলে সর্প দংশনে আহত হয়ে ৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।  

আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম আরও বলেন,গত শুক্রবার ৯জনকে এবং এর এক দিন আগে বৃহস্পতিবার ২৬জনকে বন্যা কবলিত এলাকায় মাঠে ঘাটে কিংবা বাসাবাড়িতে কাজকর্ম করার সময় সাপ তাদের দংশন করে। অতি বৃষ্টি ও বন্যার কারণে এসব সাপ গর্ত থেকে বাহিরে আসছে বলে ধারণা করছে স্থানীয়রা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.