× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৬ঘন্টা পর বন্ধ হলো কাপ্তাইয়ের ১৬ গেট

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি।

২৫ আগস্ট ২০২৪, ১৭:৩৩ পিএম । আপডেটঃ ২৫ আগস্ট ২০২৪, ১৭:৩৫ পিএম

ছবিঃ রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি

কাপ্তাই লেক থেকে পানি ছাড়া হয়েছে আজ সকাল ৮ টায়।  গেইট আজ  বেলা ২টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন কাপ্তাই পানি বিদুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবদুজ্জাহের।

রোববার (২৫ আগস্ট) দুপুর ২টায় জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হয়। এর আগে, এদিন সকাল ৮টায় কাপ্তাই বাঁধের ১৬টি স্প্রীলওয়ে বা জলকপাট খুলে দেয় ।

তিনি জানান, সকাল ৮টায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়। প্রতি সেকেন্ডে কাপ্তাই হ্রদ হতে ৯ হাজার কিউসেক পানি নির্গমন হয়েছিল কর্ণফুলীতে। কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি যাওয়ায় স্প্রীলওয়েগুলো খুলে দেওয়া হয়। দুপুর ২টায় পুনরায় জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, কাপ্তাই হ্রদে বাঁধ দেওয়া অংশে ১২ দশমিক ২ মিটার দৈর্ঘ্য ও ১১ দশমিক ৩ মিটার প্রস্থের ১৬টি জলকপাট বা স্লুইসগেট রয়েছে। এগুলো দিয়ে একসঙ্গে প্রতি সেকেন্ডে ৫ লাখ ২৫ হাজার কিউসেক পানি নির্গমন করতে পারে। ১০৯ এমএসএল ধারণ ক্ষমতা সম্পন্ন হলেও হ্রদে ১০৮ এমএসএলের অধিক পানি পূর্ণ হলে জলকপাট দিয়ে পানি নির্গমন করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.