× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চরফ্যাসনে পুকুরের পানিতে ডুবে কন্যা শিশুর মৃত্যু

মো:ফাহিম, চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি। 

০১ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০৭ পিএম

মো:ফাহিম

ভোলার চরফ্যাসনে পুকুরের পানিতে ডুবে আনহা ইসলাম (২) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নে ৫ নং ওয়ার্ডে নিজ বাড়ির পুকুরে পড়ে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের বাসিন্দা রাজমিস্ত্রি আব্দুল আলীর মেয়ে।

নিহতের বাবা জানান, মায়ের অগোচরে খেলার ছলে পুকুরে কাছে গেলে হঠাৎ পানিতে পড়ে যায় তার শিশু কন্যা আনহা।শিশু কন্যা আনহার মা তাকে দেখতে না পেয়ে পুকুর পাড়ে খুঁজতে যান। এসময় শিশু আনহাকে পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকার দিলে স্বজনরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এব্যাপারে শশীভূষণ থানা ওসি , মু এনামুল হক জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.