× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে মাদক শুন্যে আনার চ্যালেঞ্জ নতুন পুলিশ সুপারের

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো।

০১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৬ পিএম

ছবিঃ কামরুল হাসান টিটু

মাদক, জুয়া, কিশোর গ্যাংসহ যেকোনো ধরণের অপরাধের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহযোগিতা আর জনতার পুলিশ গঠনে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন রংপুরের নবাগত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শরীফ উদ্দিন। শান্তিপ্রিয় রংপুরে মাদক শুন্যে আনার চ্যালেঞ্জ ঘোষণা করে পুলিশ কাজ করবে বলে জানান তিনি।

রবিবার (১ সেপ্টেম্বর) বেলা ১২টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার এসব কথা বলেন।

রংপুর জেলার আইনশৃঙ্খলা রক্ষার ওপর গুরুত্বারোপ করে এসপি বলেন, সকল থানা এলাকা নিরাপদ বাসযোগ্য আবাসভূমি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জনবান্ধব ও সেবামূলক বিট পুলিশিংয়ের মাধ্যমে নিরাপদ চলাচল অব্যাহত রাখতে কাজ করবে পুলিশ। এছাড়াও জনগণের কাছে পুলিশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে পুলিশের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করার কথা জানান তিনি।

মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা নবাগত পুলিশ সুপারের সঙ্গে পরিচিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন। পরে সাংবাদিক নেতারা রংপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সাইবার অপরাধ, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও মাদক নিয়ন্ত্রণে বিভিন্ন পরামর্শ তুলে তাদের মতামত ব্যক্ত করেন।

উল্লেখ্য, শনিবার রংপুরে পুলিশ সুপার হিসেবে যোগদান করেন মোহাম্মদ শরীফ উদ্দিন। তিনি ২১ বিসিএস ব্যাচের একজন পুলিশ কর্মকর্তা। এরআগে রংপুরের পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.