× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে ইমার্জেন্সি গেট বন্ধ করে চিকিৎসকদের কর্মবিরতি

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো।

০১ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১৪ পিএম । আপডেটঃ ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১৪ পিএম

ছবিঃ কামরুল হাসান টিটু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের কক্ষ ভাংচুর ও চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সারা দেশের মত রংপুর মেডিকেলেও কর্ম বিরতি পালন করছে চিকিৎসকরা। 

রোববার (১ সেপ্টেম্বর) বিকেল ৩ টা থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেট তালাবদ্ধ রেখে এই কর্মসূচি শুরু করেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা: আ: ম: আখতারুজ্জামান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের ইমার্জেন্সি গেটে তালা মেরে দেন চিকিৎসকরা। যার কারনে কোনপ্রকার রোগি হাসপাতালের ভিতরে প্রবেশ করতে পারছেন না এবং চিকিৎসা গ্রহণের জন্য ভর্তি করাতে পারছে না তারা। এদিকে নিজেদের দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন চিকিৎসকরা। সেই সাথে দাবী আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে হুশিয়ারী দেন তারা।

এসময় আন্দোলনকারী চিকিৎসকরা বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও সারাদেশে চিকিৎসকদের কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত কর্মবিরতি রেখে এ আন্দোলন চালিয়ে যাবেন তারা তারা। 

এদিকে হঠাৎ করে চিকিৎসকদের এমন কর্মবিরতিতে চরম বিপাকে পড়েছেন রোগী ও স্বজনরা  নতুন করে রোগী ভর্তিতে নানা ভোগান্তিতে দেখা দেয়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা: আ: ম: আখতারুজ্জামান বলেন, বিকেল ৩ টা থেকে সারাদেশের মতো রংপুরেও কর্মবিরতি চলছে। বিষয়টি নিয়ে উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা হচ্ছে। আশা করছি বিষয়টি দ্রুত সমাধানের দিকে যাবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.