× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

রেদওয়ান আহমদ ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

০১ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫৫ পিএম । আপডেটঃ ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫৬ পিএম

আবু জাফর ছবিঃ রেদওয়ান আহমদ

মৌলভীবাজারের বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু জাফর (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (০১ সেপ্টেস্বর) সকালে উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের বিহাইডর গ্রামে এই ঘটনা ঘটে।  নিহত আবু জাফর ওই এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে।

জানা যায়, আবু জাফর সকালে ঘরের পাশে নিজের মুরগির খামারে কাজ করতে যান। এসময় তিনি  খামারের বৈদ্যুতিক বাতি জ্বালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। তার চিৎকার শুনে স্বজনরা এগিয়ে এসে দ্রুত তাকে উদ্ধার করে বিয়ানীবাজার হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। 

নিজবাহাদুরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য সাজু আহমদ রোববার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বজনরা আবু জাফরের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.