লালমনিরহাটের ছেলে রাসেল আহমেদ আন্দোলন কালীন সময় চট্রগ্রামে ছিলেন। তিনি চট্রগ্রামে থেকেই আন্দোলনে ভূমিকা রেখেছে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। রাসেল চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্র এবং আন্দোলনে চট্রগ্রামে সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন।
আজ সকাল ১১টায় রাসেল ফিরেছেন লালমনিরহাটে। মিশন মোড় চত্বরে লালমনিরহাটের ছাত্র প্রতিনিধিরা শুভেচ্ছা বিনিময় করেছেন রাসেলের সাথে।
এ সময় তার আন্দোলনের সময়কালীন ঘটনা তুলে ধরেন এবং ভারতীয় সীমান্ত ও ভারতের আগ্রাসন নিয়ে কথা বলেন। রাসেল আর ও বলেন যে আপনারা ফেলানি হত্যার কথা জানেন,শর্ণাদাস এর কথা জানেন,কিভাবে তারা সীমান্তে আমাদের বোনদের হত্যা করছে সব'ই জানেন। এসময় তিনি আরো জানান, ভারতের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। ভারত বাংদেশের প্রতিবেশী রাষ্ট্র কিন্তু বাংলাদেশে আধিপত্য বিস্তার করেছে। এই আধিপত্যকে রুখে দিতে আহবান জানান। বাংলাদেশের রাজনিতি অর্থনীতি সবকিছুতে দালালি করতে চায় ভারত এগুলোর বিরুদ্ধে সোচ্চার থাকার আহবান জানান।