× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নওগাঁয় হত্যা মামলায় ২৬ বছর পর ২৬ জনের যাবজ্জীবন

শাকিল আহমেদ, নওগাঁ প্রতিনিধি। 

১০ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪১ পিএম

ছবিঃ সংগৃহীত

নওগাঁর মান্দায় ২৬ বছর আগে জমি সংক্রান্ত বিরোধের জেরে আজিম উদ্দিন হত্যা মামলার রায়ে ২৬ জন আসামীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়া প্রত্যেকের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ মোখলেছুর রহমান এ রায় প্রদান করেন। রায় শুনানীর সময় ২২ জন আসামী আদালতে উপস্থিত থাকলেও চারজন পলাতক রয়েছে।

মামলায় রাষ্ট্রপক্ষের ছিলেন আইনজীবী শামসুর রহমান এবং আসামী পক্ষে আইনজীবী রফিকুল ইসলাম-১।

মামলার বিবরনে জানা যায়- গত ১৯৯৮ সালের ২ ডিসেম্বর সকালে জেলার মান্দা উপজেলার ভরট্ট শিবনগর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আজিম উদ্দিনকে (৫৫) প্রতিপক্ষের লোকজন লাঠিসোটা ও হাসুয়া নিয়ে তার উপর হামলা চালায়। হামলায় গুরুত্বর আহত হয়ে সকাল সাড়ে ৭ টার দিকে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ দিন দুপুর নিহতের ছেলে আমজাদ হোসেন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

মামলা তদন্ত শেষে ৩৪ জন আসামীর নাম উল্লেখ করে বিচারের জন্য আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ইতিমধ্যে ওই মামলার ৮ জন আসামীর মৃত্যু হয়েছে। দীর্ঘ শুনানী স্বাক্ষ্য গ্রহণ শেষে সোমবার দুপুরে বিচারক আসামীদের বিরুদ্ধে ৩০২ ও ৩৪ ধারার শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় অবশিষ্ট ২৬ জন আসামীর বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে। এছাড়া প্রত্যেকের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত।

দন্ডপাপ্ত আসামীরা হলেন- মনছুর আলী, আলতাব হোসেন মন্ডল, এনামুল হক, দেলোয়ার হোসেন, ফজের আলী, ফজলুর রহমান, কাদের আলী, জবেদ আলী, কাজেমুদ্দিন, অহিদুল ইসলাম (রহিদুল), আছিব উদ্দিন, আনিছার রহমান, মোখলেছুর রহমান, কাশেম আলী মন্ডল, লিয়াকত আলী প্রামানিক, মোখলেছুর রহমান, জালাল, মোজাফ্ফর আলী, শাহাজাহান, ছাইদুর রহমান, পৈক্যা (বুলু), আজাদ আলী মৃধা, আশরাফুল মৃধা,  কলিমুদ্দিন মন্ডল, পটল ওরফে পরশ উল্যা প্রামানিক এবং গুল মাসুদ ওরফে কালু।

এদের মধ্যে চারজন আসামী মোখলেছুর রহমান, এনামুল হক, আনিছুর রহমান ও মোজাহার পলাতক রয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুর রহমান বলেন- ১৯৯৮ সালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকান্ড সংঘটিত হয়। দীর্ঘ ২৬ বছর পর ভুক্তভোগী পরিবার ন্যায় বিচার পেয়েছে। আর এ বিচারের মাধ্যমে সমাজে ন্যায় প্রতিষ্ঠা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.