× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলবে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

তুহিন ফয়েজ, মতলব (চাঁদপুর) প্রতিনিধি।

১০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১০ পিএম

ছবিঃ তুহিন ফয়েজ

চাঁদপুরের মতলব পৌরসভার টিএন্ডটি এলাকার অগ্নিকাণ্ডে একটি টিনের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সরজমিনে জানা যায়, ৯ সেপ্টেম্বর মতলব পৌরসভার ৩নং ওয়ার্ডের টিএন্ডটি এলাকার ইউনুস মোল্লার বাড়ির একটি টিনের ঘরে হঠাৎ আগুন দেখতে পায় পথচারীরা। এ সময় তাদের ডাক-চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ছুটে আসেন মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের একটি ইউনিট। তারা আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষনে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। ওই ঘরে জসিমউদ্দিন নামের এক মিস্ত্রী ও জনি নামের একজন চটপটি ব্যবসায়ী ভাড়া থাকতেন। ঘটনার সময় বাড়ির মালিক ও ভাড়াটিয়া কেউ ছিলোনা। অগ্নিকাণ্ডের বিষয়ে এলাকার একাধিক ব্যক্তিরা বলেন ওই ঘরে দুটি পরিবার বসবাস করতো। আগুন লাগার সময় কেউ ঘরে ছিলনা। তাই কোন হতাহতের ঘটনা ঘটেনি। বাড়ির মালিক ইউনুস মোল্লার সাথে যোগাযোগের  চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.