× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুড়িগ্রাম

রৌমারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি।

১০ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩৯ পিএম

ছবিঃ সাইফুর রহমান শামীম

কুড়িগ্রামের রৌমারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বছির উদ্দিন নামের ৯০ বছরের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃদ্ধের প্রতিবেশি ভাতিজা নুরে আলমকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে রৌমারী উপজেলার দাতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ার চর গ্রামে এ ঘটনা ঘটে। 


স্থানীয়রা জানায়, বৃদ্ধের উচ্চ স্বরে কথা বলাকে কেন্দ্র করে সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে নুরে আলম তাকে কিল-ঘুষি মারার এক পর্যায়ে ঘটনাস্থলেই বৃদ্ধ বছির উদ্দিন মৃত্যু বরণ করে।


রৌমারী থানার ওসি গোলাম মর্তুজা ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্তকে আটকের কথা জানিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় থানার ওসি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.