× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আরএনপিপির নিরাপত্তাকর্মী হত্যাকারী গ্রেফতার, রহস্য উদঘাটন

সৌরভ কুমার দেবনাথ, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।

১০ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫১ পিএম । আপডেটঃ ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫২ পিএম

ছবিঃ সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে অপহরনের পর মুক্তিপন না পেয়ে রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের( আরএনপিপি) নিরাপত্তা কর্মী  সিরাজ ফকির (৬৫) হত্যার ঘটনায় তন্মী মল্লিক মীমকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। এর আগে ১ সেপ্টেম্বর সিরাজ হত্যার  প্রধান আসামী মো. শাজাহানকে (২৯) গ্রেফতার করা হয়। তাদের গ্রেফতার ও আদালতে দেওয়া জবানবন্দির মাধ্যমে সিরাজ ফকির হত্যার রহুস্য উৎঘাটন হয়েছে। মঙ্গলবার(১০ সেপ্টেম্বর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক মো. মনিরুল ইসলাম।

নিহত সিরাজ ফকির একই উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কৈকুন্ডাগ্রামের মৃত আব্দুল জলিল ফকিরের ছেলে।

থানা সুত্রে জানা যায়, গত শনিবার (২৪ আগষ্ট) রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের  নিরাপত্তাকর্মী সিরাজ ফকিরকে অপহরন করে ১০ লক্ষ টাকা মুক্তিপন চাওয়া হয়। খোঁজ খবর না পেয়ে ও অপহরণ করে মুক্তিপন চাওয়ায় সোমবার (২৬ আগষ্ট) নিহতের ছেলে মোঃ আলামিন থানায় একটি সাধারন ডায়েরি করে। আর অপহরনের এক সপ্তাহ পর শনিবার (৩১ আগষ্ট) ঈশ্বরদী পৌরসভার ১ নং ওয়ার্ডের রহিমপুর এলাকার একটি চারতলা ভবনের বাথরুম থেকে নিখোঁজ সিরাজ ফকিরের হাত পা বাঁধা পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা  অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক মো. মনিরুল ইসলাম জানান, উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামের আজিবর রহমানের ছেলে মো. শাজাহান ও তার প্রতিবেশি তন্মী মল্লিক মীমকে স্ত্রী পরিচয় দিয়ে শহরের রহিমপুর এলাকায় বাসা ভাড়া নেয়। পরিকল্পনা মতে, মোবাইল ফোনে সিরাজ ফকিরকে ডেকে নিজেদের বাসায় নিয়ে আসে তন্মী। এরপর ভিক্টিমের মোবাইল ফোন থেকে তার ছেলে মো. আলামিনের নিকট বাবার মুক্তিপন হিসেবে ১০ লাখ টাকা দাবী করা হয়। টাকা দিতে না পারায় গ্রেফতারকৃতরা তাকে কোমলপানির সঙ্গে চেতনানাশক ওষুধ খাওয়ায়। এরপর গলায় ওড়না পেচিয়ে ও মুখে কসটেপ লাগিয়ে এবং হাত পা বেঁধে বেদম প্রহারসহ শ্বাসরোধ করে হত্যা করে।
তিনি আরও জানান, হত্যার পর শাজাহান ও তন্মী লাশ গুম করার জন্য ধারালো ছুরি, লাগেজ ক্রয় করে। কিন্তু দূর্গন্ধ বের হওয়ায় তারা গোসলখানায় মরদেহ ফেলে পালিয়ে যায়।

তিনি আরও জানান, গ্রেফতার শাজাহানের বিরুদ্ধে ব্যাটারি চালিত অটো ছিনতাইসহ চালককে হত্যা করার আরও একটি মামলা রয়েছে।  বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে নানা রকম ফাঁদ পেতে অপহরণ করে মুক্তিপন আদায় করাটা তার পেশা। গ্রেফতারকৃতরা আদালতে হত্যায় নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.