× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রকল্পের টাকা আত্মসাতের সংবাদ প্রচার করায় সাংবাদিককে গালিগালাজ করলেন ইউপি চেয়ারম্যান!

উবাসিং মারমা, রুমা প্রতিনিধি।

১১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০২ এএম

ছবিঃ সংগৃহীত

প্রকল্পের টাকা আত্মসাৎ এর  সংবাদ  প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে অকথ্য ভাষায় সাংবাদিককে গালিগালাজ করেছেন পাইন্দূ ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা। মঙ্গলবার (১০সেপ্টেম্বর)  উপজেলা পরিষদ এলাকায় মোঃ আবছার দোকানে ( রিচার্জ দোকান)  বান্দরবানে রুমা উপজেলায় স্থানীয় সাংবাদিক চনুমং মার্মাকে দেখা মাত্র  অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দেখে নেওয়ার হুমকি দিয়ে অন্যত্র চলে যায়। ওই সময় দোকানে বসে বেশ কয়েকজন গ্রাহক চেয়ারম্যানের এই গালিগালাজ প্রত্যক্ষ করেন।

 খোঁজ নিয়ে জানা গেছে, গত ৭ই সেপ্টেম্বর অনলাইন নিউজ পোর্টাল " পাহাড় চোখ এবং পাহাড়কন্ঠডটকম'-এ প্রকল্প এবং বিহারের দানবাক্সের টাকা আত্মসাৎ এর অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে" শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই ওই অভিযোগের সংবাদটি পাহাড়কণ্ঠডটকম ছাড়াও অন্য নিউজ পোর্টাল পাহাড়বার্তাডটকম" সহ বেশ কয়েকটি অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে। 

এই সংবাদটি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয় দৃষ্টি আকর্ষিত হয়ে পাইন্দূ ইউপি চেয়ারম্যান উহ্লামং কে দ্রুতগতিতে প্রকল্পের কাজ বাস্তবায়নের নির্দেশ প্রদান করে। এতে পাইন্দু ইউপি চেয়ারম্যান সাংবাদিকদের ওপর ক্ষেপে উঠে। মূলত; এ কারণে সাংবাদিকদের দেখামাত্র অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দেখে নেয়ার হুমকি প্রদান করে ঘুরে বেড়াচ্ছে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে সাংবাদিক চনুমং দোকানে বসেছিলেন , তখন হঠাৎ উপস্থিত হন পাইনদু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা।

সেখানে সাংবাদিক চনুমংকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেন,  আমি কোন উন্নয়ন কাজ করবো না, সব খেয়ে ফেলবো। সাংবাদিক চনুমং মার্মা জাতীয় দৈনিক ভোরের কাগজেও রুমা উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

এদিকে পিআইও অফিস থেকে নির্দেশ দেয়া সত্ত্বেও আজ মঙ্গলবার(১০সেপ্টম্বর) পর্যন্ত আত্মসাৎ করা প্রকল্প "চাইরাগ্র পাড়া থেকে সেঙ্গুম পাড়া  পর্যন্ত রাস্তার কাজ এখনো শুরু করা হয়নি। অথচ গত ৩০জুনে ওই প্রকল্পের সব টাকা উত্তোলন করে পকেটস্থ করেন-  চেয়ারম্যান উহ্লামং মারমা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.