× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অবৈধভাবে বালু উত্তোলনকালে বাল্কহেড ড্রেজারসহ ৩৩ জন আটক

তুহিন ফয়েজ, মতলব (চাঁদপুর) প্রতিনিধি।

১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৪ পিএম

ছবি; সংগৃহীত

মতলব উত্তরে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৬ টি বাল্কহেড এবং ৭ টি ড্রেজারসহ ৩৩ জন দুষ্কৃতকারীকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ১০ সেপ্টেম্বর  বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড ও চাঁদপুর নৌ-পুলিশের সমন্বয়ে গতকাল ১০ সেপ্টেম্বর মঙ্গলবার ০৫ঃ ০০ হতে ১১ঃ ৪৫ ঘটিকা পর্যন্ত চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলার ষাটনল, কালিপুর ও মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ০৬ টি বাল্কহেড ও ০৭ টি ড্রেজার জব্দ করা হয় এবং ৩৩ জন দুষ্কৃতকারীকে আটক করা হয়। জব্দকৃত ড্রেজার এবং বাল্কহেড এর আনুমানিক বাজার মূল্য ৯ কোটি ৬০ লক্ষ টাকা।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত বাল্কহেড এবং ড্রেজার জেলা প্রশাসক এর অনুমতি সাপেক্ষে উত্তর মতলব থানা নৌ পুলিশ এর হেফাজতে রাখা হয় এবং আটককৃত ৩৩ জন দুষ্কৃতকারীকে উত্তর মতলব থানা নৌ পুলিশ এর নিকট হস্তান্তর করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.