× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঝিনাইদহে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

এম.এইচ রুবেল, ঝিনাইদহ প্রতিনিধি।

১১ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৫৬ পিএম

ছবিঃ এম.এইচ রুবেল

ঝিনাইদহের কালীগঞ্জ থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ বাদশা সোলায়মান (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬। বুধবার (১১ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার কাঁঠালবাগান গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত বাদশা সোলায়মান ঐ উপজেলার কাঁঠালবাগান গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।

ঝিনাইদহ র‌্যাবের মেজর নাঈম আহমেদ জানান, কালীগঞ্জের কাঠালবাগান গ্রামে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে অভিযান চালায় ঝিনাইদহ র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আটক করা হয় ওই গ্রামের বাদশা সোলায়মানকে। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ১ হাজার ১২ বোতল ফেন্সিডিল। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মাদক আইনে মামলা দায়ের করে আসামীকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.