× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চরফ্যাসনে গণঅধিকার পরিষদ ট্রাক প্রতীক বরাদ্দ পাওয়ায় আনন্দ মিছিল

মোঃফাহিম, চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি।

১১ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৫৯ পিএম

ছবিঃ মোঃফাহিম

জনতার অধিকার, আমাদের অঙ্গীকার” “আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার এই স্লোগানে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর-এর গণঅধিকার পরিষদ রাজনৈতিক দল হিসেবে ট্রাক প্রতীক বরাদ্দ পাওয়ায় ভোলার চরফ্যাসনে আনন্দ মিছিল হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকালে চরফ্যাসন থানা রোডে অবস্থিত গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গণঅধিকার পরিষদের কার্যালয়ে এসে শেষ হয়। এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েক শত নেতাকর্মী আনন্দ মিছিলে অংশ গ্রহণ করেন।

গণঅধিকার পরিষদের আয়োজিত আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক এম,টি,আই (মাসুদ) চৌধুরী, সদস্য সচিব সোহেল সিকদার, যুগ্ম সদস্য সচিব মোঃ সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক শফিউল্লাহ শফি।

এছাড়াও আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.