× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক খুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি।

১১ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০২ পিএম

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শামীম (১৮) নামের এক পোশাক কারখানা শ্রমিক খুন হয়েছে। শামীমের বন্ধু বিজয় একই  ঘটনায় গুরুতর জখমপ্রাপ্ত হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সস্তাপুর বিলাশ নগর এলাকায় এলজিইডি কার্যালয়ের উল্টো দিকে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে ওই ঘটনা ঘটে। ফতুল্লা থানার ইসদাইর সুগন্ধা আবাসিক এলাকার সাগর ভিলার দ্বিতীয় তলার ফ্লাটের ভাড়াটিয়া জনাব আলীর ছেলে শামীম।

নিহতের বন্ধু বিজয় ও সৈকত জানান, শামীমসহ তারা তিন বন্ধু গার্মেন্টস থেকে বাসায় ফিরছিলেন। তারা এলজিডি কার্যালয়ে সামনে বিলাশনগর এলাকা পৌঁছালে ১৫ থেকে ২০ জন শামীমের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন বাধা দিলে ছিনতাইকারীরা বিজয় ও শামীমকে এলোপাথারী ছুরিকাঘাত করে। ফলে বিজয়ের হাতে ও শামীমের বুকের নিচে ছুরিকাঘাত করা হয়।  শামীম তখন সড়কে লুটে পড়লে ছিনতাইকারী শুক্কুর তার বাহিনী নিয়ে পালিয়ে যায়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন।

শামীমের বড় ভাই বাবলু বলেন, আমার ভাইকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আমার ভাইকে যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ বুধবার (১১ সেপ্টেম্বর)দুপুরের পর বলেন, নিহতের মরদেহ ঢাকা মেডিকেল মর্গে রয়েছে।হত্যাকান্ডে জড়িত কাউকে গ্রেফতার করা যায় নি। হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.