× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুতুবদিয়ায় দেশীয় অস্ত্রসহ ১ জন আটক

তুহিন ফয়েজ, মতলব (চাঁদপুর) প্রতিনিধি।

১১ সেপ্টেম্বর ২০২৪, ২২:৪৫ পিএম

ছবিঃ সংগৃহীত

কুতুবদিয়ায় দুইটি পৃথক অভিযানে ২ টি আগ্নেয়াস্ত্র ৪ রাউন্ড গোলাসহ বিপুল দেশীয় অস্ত্র এবং ১ জন ডাকাত আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ৷ বুধবার ১১ সেপ্টেম্বর কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কুতুবদিয়া উপজেলাধীন লেমশীখালী ও আলী আকবর ডেইল এলকায় একটি ডাকাত দল ডাকাতির জন্য প্রস্তুতি গ্রহণ করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অদ্য ১১ সেপ্টেম্বর  বুধবার রাত ১টা হতে  ৪টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়া এর একটি চৌকস দল কর্তৃক কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলাধীন লেমশীখালী ও আলী আকবর ডেইল ইউনিয়নস্থ নয়াঘোনা ও তাবালের চর এলাকায় দুইটি বিশেষ পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ডাকাতির কাজে ব্যবহৃত ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১ টি একনলা বন্দুক, ৪ রাউন্ড গোলা, ৭ টি চাকু, ৬ টি চাপাতি, ২১ টি মেমরি কার্ড, ০৩ টি সীমকার্ড, ০৩ টি মোবাইল ও ৪ টি কম্পাসসহ সক্রিয় ডাকাত সদস্য মোঃ শাহরিয়ার (৩৪) পিতা- আবু তালেব, গ্রাম- নয়াগোনা, থানা- কুতুবদিয়া, জেলা- কক্সবাজার কে কোস্টগার্ড আটক করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, আটককৃত ডাকাতসহ জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.