× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চুলায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে চা বিক্রেতার মৃত্যু

পুলক রায়, নালিতাবাড়ী, শেরপুর।

২১ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০০ পিএম

ছবিঃ সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে নিজ চায়ের দোকানে থাকা চুলায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে শাহিন মিয়া নামে এক চা বিক্রেতার মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার নন্নী ইউনিয়নের পশ্চিম নিশিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহিন মিয়া ওই গ্রামের ওমর মৃত আতর আলী'র পুত্র।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সকালে প্রতিদিনের মত শাহিন মিয়া নিজের দোকানে চা বানানোর জন্য চুলায় সেট করে রাখা মিনি বৈদ্যুতিক মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত ছেঁড়া তার হাতে লাগলে তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নন্নী বাজারে স্থানীয় চিকিৎসক ও পরে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.