× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নালিতাবাড়ীতে বালু খেকোদের বিরুদ্ধে এসিল্যান্ডের সতর্কবার্তা

পুলক রায়, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি।

২১ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪৭ পিএম

ছবিঃ সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে ভোগাই ও চেল্লাখালী নদীর ইজারা বহির্ভুত স্থান থেকে অবৈধভাবে লাল বালু উত্তোলন ও গারো পাহাড়ি গোপের সমতল ভুমি গর্ত খুঁড়ে সাদা বালু উত্তোলন করে আসছিল কতিপয় অসাধু বালু ব্যবসায়ীরা। এমন অভিযোগে উপজেলার খরস্রোতা ওই দুই নদী ছাড়াও পাহাড়ি এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সীমান্তবর্তী বারমারী এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আনিসুর রহমান।
সুত্র জানায়, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নালিতাবাড়ী উপজেলা প্রশাসন নিয়মিত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার বারমারী আন্ধারুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাদা বালু উত্তোলনের কিছু সরঞ্জাম ধ্বংস করা হয়। পরে এসিল্যান্ডের ফেসবুক ওয়ালে এক সতর্কতামুলক লেখা পোস্ট করা হয়।

সেখানে লেখা হয়, “অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আজকের অভিযানের কিছু স্থির চিত্র। লোভে পড়ে বা বালু খেকোদের কু পরামর্শে অবৈধ বালু উত্তোলনের সাথে নিজেকে জড়াবেন না। ধরা পড়লে কঠোর শাস্তির আওতায় আনা হবে। আগেই সতর্ক করা হলো। হাতে নাতে যাকে পাওয়া যাচ্ছে তাকেই শাস্তি দেয়া হচ্ছে। তাই এসব কাজে জড়িয়ে নিজের ও পরিবারের ক্ষতি করবেন না।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আনিসুর রহমান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

প্রেরক:- 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.