× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঝালকাঠিতে বৈশাখী টিভির সাংবাদিক টুটুলকে হাফিজ বাহিনীর হুমকি

এইচ এম নাসির উদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি।

২১ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪৪ পিএম

হাফিজ বাহিনীর ক্যাডার টিটু বিশ্বাস

বৈশাখী টিভির ঝালকাঠি প্রতিনিধি ও টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক  শফিউল আজম টুটুলকে হুমকি দিয়েছে হাফিজ বাহিনীর ক্যাডার মোরশেদ টিটু বিশ্বাস। নিজের ফেসবুক আইডিতে মোর্শেদ টিটু এ হুমকি দেয়। সম্প্রতি ঝালকাঠি পৌর কাউন্সিলর হাফিজ আল মাহামুদকে নিয়ে বৈশাখী টিভিতে প্রচারিত এক প্রতিবেদনের প্রেক্ষিতে এ হুমকি দেয় হাফিজের নানা অপকর্মের সহযোগী টিটু বিশ্বাস। টিটু ঝালকাঠির চামটা এলাকার ইউসুফ বিশ্বাসের ছেলে।

এদিকে বৈশাখী টেলিভিশন এর ঝালকাঠি প্রতিনিধি শফিউল আজম টুটুলকে হুমকি দেয়া টিটু বিশ্বাসকে গ্রেফতারের দাবি জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান ও সাধারন সম্পাদক আক্কাস সিকদার, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার ও যুগ্ম সাধারন সম্পাদক এস এম রেজাউল করিম, টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসিসিয়শনের আহবায়ক আল আমিন তালুকদার ও সদস্য সচিব অলোক সাহা, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এমদাদুল হক স্বপন ও সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, নলছিটি প্রেসক্লাবের সভাপতি এনায়েত করিম ও সাধারন সম্পাদক কে এম সবুজ, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মাসুদ উল আলম ও সাধারন সম্পাদক শহিদুল আলম প্রমুখ সাংবাদিক নেতৃবৃন্দ।  সাংবাদিক নেতৃবৃন্দ হুমকিদাতা টিটু বিশ্বাসকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
ছবির ক্যাপশনঃ 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.