× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বদরগঞ্জে ভাঙচুর অগ্নিসংযোগের মামলায়  ইউপি চেয়ারম্যান গ্রেফতার

মোস্তাফিজুর রহমান, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।

০৪ অক্টোবর ২০২৪, ১৭:৪০ পিএম

গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোহাইমিনুল ইসলাম মারুফ। ছবিঃ সংগৃহীত।

রংপুরের বদরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকারি স্থাপনা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোহাইমিনুল ইসলাম মারুফ কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দিবাগত রাতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আজ (০৪ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃত চেয়ারম্যান কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ৪ ও ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ সরকারকে টিকে রাখার জন্য সাবেক এমপি আহসানুল হক ডিউক চৌধুরীর নেতৃত্ব স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ছোরা, বল্লম, তীর-ধনুক, চাইনিজ কুড়াল, রামদা, সামুরাই, লোহার রড, স্টিল পাইপ, পেট্রোল বোমাসহ দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতার ওপর আক্রমণ চালায়। এতে ৭০ থেকে ৮০ জন ছাত্র-জনতা আহত হয়। এ এছাড়াও আওয়ামী লীগের নেতা-কর্মীরা দোকানপাট ভাঙচুর, মালামাল লুটপাট, ৩৫ টি মোটরসাইকেল, সরকারি একটি পাজেরো গাড়িতে পেট্রোল বোমা দিয়ে আগুন দেয়। এভাবে দুই দিনে তাঁরা অগ্নি সন্ত্রাস, লুটপাট ও ভাঙচুর করে দেড় কোটি টাকা ক্ষয়ক্ষতি করে। এ ঘটনায় বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য কমিটির সদস্য দৈনিক ইনকিলাব পত্রিকার বদরগঞ্জ প্রতিনিধি ও এশিয়ান টিভির রংপুর ব্যুরো প্রধান বাদশাহ ওসমানী বাদী হয়ে ১৬ সেপ্টেম্বর রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বদরগঞ্জ আমলী আদালতে ১৬৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, বদরগঞ্জ ও গংগাচড়া পুলিশের যৌথ অভিযানে বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে মোহাইমিনুল ইসলাম মারুফকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.